মন্ত্রীর এপিএসের গাড়িতে টাকা: তদন্ত কমিটিতে রেলের মহাপরিচালক
১২ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গাড়িতে টাকা পাওয়ার ঘটনায় রেলের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটিতে রেলের মহাপরিচালক আবু তাহেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া রেলের নিরাপত্তা বাহিনীর ঢাকা বিভাগীয় কমান্ড্যান্ট এনামুল হককেও তদন্তের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রেল ভবনের যুগ্ম সচিব শশী কুমার সিংহ সাংবাদিকদের এ কথা জানান।
শশী কুমার জানান, ইউসুফ আলীকে আগামী রোববার হাজিরা দিয়ে তাঁর বক্তব্য উপস্থাপনের জন্য চিঠি দেওয়া হয়েছে। পাশাপাশি এনামুল হককেও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আইনশৃঙ্খলা বাহিনীকে এই তদন্তে অন্তর্ভুক্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মহাব্যবস্থাপক (জিএম) ও কমান্ড্যান্টের বক্তব্য পাওয়ার পর প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।
এদিকে, রেলমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ওমর ফারুক তালুকদারের বিষয়ে তদন্ত করবেন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) আখতারুজ্জামান। ১৫ এপ্রিল বেলা ১১টার মধ্যে এ বিষয়ে হাজিরা দেওয়ার জন্য তাঁকে চিঠি পাঠানো হয়েছে। এ ব্যাপারে রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত আজ বিকেল পাঁচটায় সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছে তিনি।
(প্রথম আলো অন লাইন)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন