চাকরীর ক্ষেত্রে বয়সসীমা
২২ শে এপ্রিল, ২০১২ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তাঁদের সেশনজটের কারণে অনার্সসহ মাস্টার্স শেষ করতে ২৮-২৯ বছর বয়স হয়ে যায়। একবার কিংবা দুবার বিসিএস পরীক্ষা বা সরকারি অন্যান্য পরীক্ষা দিতেই শেষ হয়ে যায় চাকরির বয়স। পৃথিবীর উন্নত দেশ যেমন—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ায় চাকরির বয়স ৩৫ বছর, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে চাকরির আবেদনের বয়স ৩৫ বছর। তারা আরও তিন বছর বাড়ানোর জন্য তাদের লোকসভায় আবেদন করেছে। সে জন্য আমাদের দেশের চাকরির আবেদনের বয়সসীমা বাড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। যেহেতু সরকার সরকারি চাকরিজীবীদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়েছে, সেহেতু চাকরির আবেদনের বয়সসীমাও পাঁচ বছর বাড়ানো হোক।
জাতীয় সংসদে মাননীয় স্পিকার গত ১ ফেব্রুয়ারি ৭১ নম্বর বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করেন। আমরা আশা করব বিষয়টি সরকার দ্রুত সংসদে পাস করে উচ্চশিক্ষিত বেকারদের সমস্যা সমাধানে এগিয়ে আসবে। তা ছাড়া দেশের কলেজগুলোতে অনার্স কোর্স বেড়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বেড়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিষয় বেড়েছে—সব মিলিয়ে উচ্চশিক্ষার একটি বহর বেড়েছে। অথচ সরকারের বা দেশের কর্মক্ষেত্র সেভাবে বাড়েনি। তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাই আবেদনের বয়স বাড়ানোর বিকল্প নেই। পাশাপাশি সরকারি চাকরির বিভিন্ন কোটার কারণেও আমরা চাকরি থেকে বঞ্চিত হচ্ছি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪
নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।
আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপ্সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১

আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে...
...বাকিটুকু পড়ুনকিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯

ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে...
...বাকিটুকু পড়ুন
"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ...
...বাকিটুকু পড়ুন