somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন এই বৈষম্য?

১৩ ই মে, ২০১২ দুপুর ১২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


চাকরির দুর্মূল্যের বাজারে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে প্রতিনিয়ত বৈষম্য দেখা যায়। প্রথম শ্রেণীর চাকরির বিজ্ঞাপনে যোগ্যতার ক্ষেত্রে দেখা যায় প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর/ সম্মানসহ চার বছর মেয়াদি স্নাতক চাওয়া হয়।
পাসকোর্সে অধ্যয়ন করে একজন শিক্ষার্থী বাংলা, ইংরেজিসহ বিভাগ অনুযায়ী আরও তিনটি বিষয়ে পড়ে থাকেন। স্নাতক সম্মান কোর্সের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের প্রায় সিলেবাস স্নাতক পড়ুয়া শিক্ষার্থীরা পড়ে থাকেন। আবার চতুর্থ বছরের সিলেবাস স্নাতকোত্তর প্রথম পর্বে অধ্যয়ন করে থাকেন। মাস্টার্স ফাইনাল পর্বে একই প্রশ্নে একই সময়ে অংশ নেন। তবে কেন এই বৈষম্য? পাসকোর্স পড়ে মাস্টার্স ফাইনালে প্রথম শ্রেণী পাওয়া শিক্ষার্থী হয়তো হাতেগোনা কয়েকজন হবে। সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগটুকু পায় না। আবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে অনেকে উত্তীর্ণ হয়ে ক্যাডার সার্ভিসে যোগ দিচ্ছে কিংবা নন-ক্যাডার প্রথম শ্রেণীর চাকরির জন্য মনোনীত হচ্ছেন।

আমার প্রশ্ন, বিসিএস পরীক্ষার জন্য বিবেচিত হলে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের প্রথম শ্রেণীর চাকরির বেলায় কেন প্রথম শ্রেণীর স্নাতকোত্তর চাওয়া হয়?

প্রধানমন্ত্রী, জনপ্রশাসন সচিব, পিএসসি চেয়ারম্যানের কাছে পাসকোর্সে পড়ুয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে আমার আবেদন, কলেজে অধ্যাপক বা স্কুলের শিক্ষকতায় অনার্সকে প্রাধান্য দিন, অন্য সব নিয়োগে প্রথম শ্রেণীর স্নাতকোত্তরের স্থলে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর এবং শিক্ষাজীবনে দুটি প্রথম শ্রেণী চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। যোগ্যতা যাচাই করুন চাকরির পরীক্ষার মাধ্যমে। দূর করুন পাসকোর্স ও অনার্সের বৈষম্য।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×