কষ্ট
কতক'টা পথ হেঁটেছি আমি?
ফিরে দেখি-
না, বেশি না!
আর যে টুকু এসেছি তার প্রায় সবই সমতল
সামনে নিশ্চই আছে বন্ধুর পথ।
এই চলার মাঝেই খুঁজে নেই সব পূর্ণতা।
একদিন হাটঁছিলাম সুন্দর পথে
মন ছিলো সমতল, পথের মতোই
দেখলাম-
বৃক্ষে সুন্দর, খুব সুন্দর ফুল।
নিজের করে পেতে ইচ্ছে হলো
ফুল'কে,
পেলামও
একটু কষ্ট হলো বটে।
কিন্তু খুশি হলুম মনেমনে-
কষ্ট করে পেয়েছি, এ ফুল আমার, শুধুই আমার।
মানুষের মন-
বুঝিনি, লোভ জেগেছে ভিতরে ভিতরে।
আবার পথে ফিরে চলতে শুরু করলাম।
যেতে যেতে ফুলের কথা ভাবি আর দেখি,
মাঝে মাঝে হাতে নিয়ে আদরও করি।
কেটেছে অনেক দিন-
মনে হলো এই ফুল আমার জন্যই...
কিন্তু গাছ থেকে ছেঁড়া ফুল কতোদিন সে সঙ্গী হবে আমার!
দেখলাম, সময় নিলাম কিন্তু বুঝলাম-
ফুল শুঁকিয়ে যাচ্ছে
সে ছেড়ে যাবে তার সাথিকে-
সে যার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


