তুমি এক স্বচ্ছ স্মৃতি-
হৃদয়ের স্মৃতির এ্যালবামে।
সেখানে নানা স্মৃতির মেলা-
লাল-নীল-সবুজ-কালো-হলদে-গোলাপী...
আরো সকল রঙে রাঙা
বহুরূপী স্মৃতিরা সেখানে ভীড় করে।
কিন্তু তুমি এক ভিন্ন জগতের
অন্য রকম স্মৃতি- তুমি এক রঙহীন স্মৃতি।
তোমার রেখে যাওয়া স্মৃতির
নির্মম আঘাতে আজ আমি-
ক্লান্ত।
যখনই তোমার অতীতস্মৃতি মনকে করে
শান্ত-
ঠিক তখনই নতুন স্মৃতিরা পুতে ফেলে আমায়
জ্যান্ত!!!
সাগরের ঊর্মিমালা হয়ে-
তোমার স্মৃতিরা আঘাত হানে
আমার বুকে,
তাদের নির্মম আঘাত
আমার স্বপ্নের দোয়ারকে করে ক্ষান্ত...
আসলে আজ আমি অনেক
ক্লান্ত..!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


