somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'সবকিছু স্পষ্ট করলে আসল রূপ বের হয়ে আসে, তার চেয়ে হিডেনই ভাল',

৩০ শে মে, ২০১৩ সকাল ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকারী অফিসে কোন কাজের জন্য গেলে আপনার কাজটি সহজে করে আসতে পারবেন এটা বাংলাদেশে প্রায় অসম্ভব। নিয়মের ফাঁদে পড়ে আপনাকে অনেক অনেক ডকুমেন্ট সাবমিট করতে হয়। সবকিছু নিয়মমাফিক হওয়ার পর অজ্ঞাত কারনে আপনার কাজটা সম্পন্ন হবে না। তখনই মনে খটকা লাগে তাহলে কি কোন ভুল হলো? কিন্তু ভুল হলে তো জানতে পারবেন বা আপনাকে জানানো হবে। আবারো চেক করে দেখলেন সবকিছু ঠিকঠাকই আছে। তাহলে সমস্যা কোথায়?
আসলে সমস্যা অন্য জায়গায়, অফিশিয়ালি যা যা চাওয়া হয়েছে আপনি তার সবই দিয়েছেন কিন্তু আরো কিছু দেওয়ার ছিল যা আপনার কাছে চাওয়া হয়নি তাই আপনি দেননি। আপনার কাজটা সেই না চাওয়া জিনিসটার জন্যই হচ্ছে না। আর তাই হলো ঘুষ বা দূর্ণীতি।
কাগজে কলমে এটাকে সব সময়ই হিডেন রাখা হয়। কখনো ওপেন করা হয় না। আপনাকে তা বুঝতে হবে এবং চাহিদা মোতাবেক তা প্রদান করতে হবে। যে যত দেড়ীতে বুঝবে তার কাজে তত ঝামেলা হবে। আজকাল অবশ্য অনেক সরকারী অফিসেই মৌখিক ভাবে সরাসরি বলে দেওয়া হয় তাদের চাহিদার পরিমান। অনেক সাহেবরা আবার চক্ষুলজ্জার ধার না ধারেই আমার আপনার বুঝার সুবিধার্থে কোন কিছু গোপন রাখে না। তাতে দুপক্ষেরই সুবিধা হয় এবং অযথা সময় নষ্ট হয় না।
এটা এখন শিল্পের পর্যায়ে চলে গেছে, কারো কোন প্রতিবাদ নেই, এ নিয়ে মাথাব্যাথা নেই। এখন এর ব্যাপ্তি ছড়িয়ে পড়েছে সর্বত্র, সরকারী অফিস থেকে শুরু করে আনাচে গানাছে শাখা-প্রশাখা বিস্তার করে বেশ দৃঢ় ভাবে অবস্থান করছে।
আমিও মনে করি সব কিছু ক্লিয়ার থাকা উচিৎ, সবকিছু ক্লিয়ার থাকলে যে কেউ বুঝতে পারবে তার মধ্যে কি কি ঘাটতি আছে এবং তাকে কি করতে হবে। সামুর সেইফ হওয়ার প্রসঙ্গটাই ধরা যাক, রেজিষ্ট্রেশনের পরও হয়ত কিছু ফরমালিটি থেকে যায় যা আমরা জানি না। হয়ত সামু ইচ্ছা করেই হিডেন রেখেছে। অফিশিয়ালি বলা হয়েছে ৭ দিন পর সেইফ হওয়া যাবে। এ ক্ষেত্রে অবশ্যই হিডেন অতিরিক্ত কিছু আছে যা অনেকটা সরকারী অফিসের মত। আমি বুঝতে পারছিনা বলেই হয়ত ৭ দিনের পরিবর্তে ১০০ দিন পরও সেইফ হতে পারছি না। সামু যদি তাদের হিডেন রিকয়াম্যান্টটা ওপেন করত তবে আমার মত নাদানদের বুঝতে সুবিধা হতো সামুর চাহিদা এবং এত সময়ও নষ্ট হতো না।
ফ্রিকোয়েন্টলী ভাল পোষ্ট যদি সামুর হিডেন ক্রাইটেরিয়া হয় তবে তা অবশ্যই উল্লেখ করার প্রয়োজন আছে। কতদিন পরপর কয়টা কোয়ালিটি পোষ্ট দিয়ে সেইফ হওয়া যাবে তা জানতে পারতাম। এখানে প্রশ্ন থেকে যায় আমার কোয়ালিটি পোষ্টের পাঠক কারা হবে? যেখানে প্রথম পাতায় এক্সেস পাওয়া যাচ্ছে না সেখানে কেউ আমার মত অখ্যাত ব্লগারের ব্লগে ঢুকে পোষ্ট পড়বে তা হাস্যকর।
যাইহোক, সেইফ হওয়ার রহস্য হিডেনই থেকে গেল।/:)
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×