সাংবাদিক হওয়ার আজন্ম লালিত স্বপ্ন ভুলে বিশ্ববিদ্যালয় পর্বের প্রথম জামানাতেই লেখালেখিকে বিদায় জানিয়েছিলাম বাস্তব এবং পরাবাস্তব সব কারণে। স্বজন হারালে মানুষের বুকের যেমন একেকটি হাড় ভেঙ্গে যায়, লেখাকে `আল্লাহ হাফেজ' বলে আমারও ঠিক ওরকম অনুভূতিই হয়েছিল।
সময় আর নদীর স্রোতের সাথে চলতে চলতে আমার সে কষ্টানুভূতি কমেনি বিন্দুমাত্র, বরং এর ওর সাবলীল সুন্দর সব লেখা দেখে আর বৈশাখে ঈশান কোণে মেঘ জমার মত অতি অস্পষ্ট লেখার ধারণা প্রায়শঃই মাথার মধ্যে ঘুর ঘুর করে আরোও স্বপ্নালু করে দিয়ে যায় আমাকে, হায় স্মৃতিকাতরতা!
তবুও কি মুক্তি? একটুও না।
বন্দরে বন্দরে ওৎ পেতে থাকা সান্ত্রীদের অস্পষ্ট ধারণাগুলোকে স্পষ্ট করার প্রবল তাগিদ উপেক্ষা করতে না পেরে আবার বসি কলম নিয়ে, মিতালী করি ভাষার সাথে...
কিন্তু লেখা কি এত সহজে আসে?
তার সাথে দীর্ঘদিনের স্বৈরশাসকের আচরণ তাকে নিয়ে গেছে অভিমানী প্রেমিকার চরিত্রে।
সামহোয়্যার ইন দেখছি তাও প্রায় এক বছর হতে চলল। ভেলরী টেইলরকে নিয়ে আরিফ জেবতিকের লেখা আর যুক্তিঞ্চ-ত্রিভূজের কোরআনের লেখক নিয়ে যুক্তি থেকে শুরু করে জাপান প্রবাসী তাজীন’র সারমেয় বিষয়ক রম্য, আমার বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তনের বিশ্ববিদ্যালয় নিয়ে ধারাবাহিক এবং এই সেদিনের কার যেন ভারতের সদ্য সাবেক রাষ্ট্রপতির ইমেইল বিষয়ক লেখা আমাকে শুধুই নস্ট্রালজিক করে মনে করিয়ে দেয় যুগান্তরের লাল খয়েরী রঙের টিনের দোতলা আর কারওয়ান বাজারে থাকা এককালের মুক্তকন্ঠের সেই পরিচ্ছন্ন গেটআপকে।
আরো অনেক অনেক কিছুই মনে করিয়ে দেয় এই ব্লগ। লাভের লাভ কিছুই হয়না, শুধু চোখের সামনে মায়াবী পর্দার মত দুলতে থাকে ফেইড হয়ে যাওয়া একটা কুয়াশার পর্দা আর বুকের কোথায় যেন চিন চিন করা এক ব্যথার অস্তিত্ব বোধ করতে থাকি।
তবু ফিরতে চাই, ফিরে আসতে চাই আর সবার মত।
আমন্ত্রণ সবাইকে।
আলোচিত ব্লগ
মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন
বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন
“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।