somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইনডিপেনডেন্ট টিভির এক টক শো দেখে এক ধাক্কায় চতুর্থ শ্রেণীর নাগরিক হয়ে গেলাম......

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নতুন পে স্কেল নিয়ে হেভি হাঙ্গামা চলছে। আমি বেসরকারি প্রতিষ্ঠানের চাকর, আমার এই পে স্কেল নিয়ে খুব একটা মাথাব্যথা থাকা উচিৎ নয়। কিন্তু বুঝতে পারছি অনেকেরই মান মর্যাদা, আর্থিক মর্যাদা নিয়ে টানাটানি বেধে গেছে।
জাতির মেরুদন্ড বর্তমান ঢাবি ভিসির শিরদাড়ার মত সোজা রাখতে যাঁরা বিরোধীদলের যে কোন আন্দোলনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে হত্যে দিয়ে পড়েন, সেই মহাত্মনগণ এখন লাল-সাদা-গোলাপি-নীল ভুলে রঙধনুর মত এক হয়ে ধনুর্ভঙ্গ পণ করে ক্লাস টøাস বাদ দিয়ে একেকজন রাজপথের প্রমিথিউস হয়ে গেছেন। অন্যদিকে অর্থনীতিকে চাঙ্গা রাখতে যে বাংলাদেশ ব্যাংক কোন একটা ছুতো পেলেই ছুটির দিন, এমনকি ঈদের আগের দিনও বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার ফর্মান জারি করে, তারা নিজেরাই এখন ইজ্জত রক্ষার্থে কোমর বেঁধে নেমে পড়েছে।

যাই হোক, যার ইজ্জত সে বুঝুক। আমি বাঙালি, নিজের উপর কোপ না পড়া পর্যন্ত আমি সাধু সন্ত।

গতকাল রাতে রিমোট ঘুরাতে ঘুরাতে ইনডিপেনডেন্ট টিভির ‘আজকের বাংলাদেশ’ টক শোতে আটকে গেলাম। খালেদ মহিউদ্দিনের উপস্থাপনা ভাল লাগে, সাথে প্যানেলে আছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক জাদরেল আমলা সাদত হুসাইন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুশিদ কুলী খান। সুতরাং কিছুক্ষণ দেখা চলে।

প্রতিমন্ত্রী বাহাদুর কিছুটা যুক্তি আর কিছুটা শাসনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করে ফেললেন যে যাঁরা বিসিএস ক্যাডার, তাঁরা অবশ্যই আলাদা কিছু। একটা ‘এক্সাম’ এর মধ্য দিয়ে তাঁরা সিলেকটেড হন, সেহেতু তারাই অষ্টম গ্রেডে এন্ট্রি নেবেন (অন্যরা পরের গ্রেডে)। এটাই স্বাভাবিক।
এরপর বিরতির মধ্য দিয়ে প্রতিমন্ত্রী বাহাদুর এক্সিট নিয়ে নিলে সাবেক পিএসসি চেয়ারম্যান এবং সাবেক ডেপুটি গভর্নর মহোদয় এ ব্যাপারে একমত হলেন যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও আলাদা মর্যাদা পাওয়ার দাবীদার। তাঁদেরকে অন্যান্য রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তাদের সাথে মেলানো যাবে না। তাঁদেরও আলাদা পরীক্ষা সিস্টেম আছে, আলাদা কার্যপ্রণালী আছে ব্লা ব্লা ব্লা ব্লা

তাহলে সমিকরণটা কি দাড়ালো?
প্রতিমন্ত্রী বাহাদুরের মতানুযায়ী বিসিএস ক্যাডারগণ প্রথম শ্রেণীর নাগরিক (বিসিএস ফ্যামিলি প্লানিং, পোস্টাল, সমবায়, ফুডসহ)।

বাকি দু মহোদয়ের মতে বাংলাদেশ ব্যাংকের কর্তাদেরও আলাদা মর্যাদা থাকা উচিৎ, সুতরাং তাঁরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবেন।

আর যেহেতু বাংলাদেশ ব্যাংকের এই শ্রেণীকরণটা হয়েছে ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকের সাথে তুলনা করে, সুতরাং রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের মহামহীম কর্তাবৃন্দ পড়বেন তৃতীয় শ্রেণীতে।

আর আমরা যেহেতু বেসরকারি প্রতিষ্ঠানে, আমরা পড়ব চতুর্থ শ্রেণী ক্যাটেগরিতে.. .. .. সাধু সাধু।

তবে বিশ্ববিদ্যালয়ের কোন প্রতিনিধি যেহেতু ওখানে ছিলেন না, তাই তাঁর ঠিক কোন পজেশনে মেরুদন্ড খাড়া করবেন জানা গেল না।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×