
ঢাকা শহরের রাস্তাগুলোর ব্যাপক কষ্ট। খুড়াখুড়ি চলতেই থাকে। শীত-গ্রীষ্ম, বর্ষা-শরৎ, সবসময় চলছে খুড়াখুড়ি।
সরকার বাহাদুর বলেছে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। আলবৎ হাছা কথা। ক্রয় ক্ষমতা বাড়াতে ঢাকার মানুষ এখন বেশি বেশি খায় আর বেশি বেশি হাগু মুতু করে। বাধ্য হয়ে তাই স্যুয়ারেজের পাইপগুলো ফি বছর বড় করা লাগে। দ্যাশে কোন কাজ-কাম নাই, সারা দেশের মানুষ তাই রাজধানীতে চলে আসে। এই অতিরিক্ত পাব্লিকের জন্য অতিরিক্ত পানি আর গ্যাসের জোগান দিতে গিয়ে রাস্তা খুড়তে হয়। ইলেকট্রিসিটির ব্যাপারতো আছেই। এছাড়াও কত্ত রকম উন্নয়ন কার্যক্রম যে আছে; একমাত্র আল্লাহই মালুম।

আমাদের জীবনমান উন্নয়নের জন্যে দেশোপ্রেমিক নেতা নেত্রীগণ নিজের জান কেলো করে এই সব কাজ করে যাচ্ছেন। খুড়াখুড়ির কারণে ঢাকার ৯০ শতাংশ পাব্লিকের ফুসফুসে ক্ষত হয়ে গেলেও তাই এগুলো বন্ধ করার কোন সুযোগ নেই।
যেহেতু খুড়াখুড়ি বন্ধ হবেনা, আমার একটা প্রস্তাব আছে। ঢাকার রাস্তাগুলো পিচ ঢালাই বা কংক্রিটের ঢালাই না করলেই হয়। যদি গ্রামের মত কাঁচা রাস্তা হয়, তাহলে ইচ্ছা হলেই দ্রুত খুড়ে ফেলা যাবে, খরচ কম হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আরো বাড়বে। পাশাপাশি মৌসুমী ধুলা খাওয়ার চেয়ে স্থায়ীভাবে ধুলা খেতে অভ্যস্ত হয়ে যাব আমরা।

সবচেয়ে ভাল হয় যদি ঢাকার রাস্তাগুলোকে সব খাল বানিয়ে জলপথ করে দেওয়া যায়! আমরা তখন জলপথে উন্নয়নের নৌকায় করে যাতায়াত করব। পুরো পরিবেশবান্ধব একটা শহর হবে, কি বলেন?
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



