somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Love will find it's own way, whether legal or illegal. The choice is yours

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাঙাল মডার্ন হবে। বাঙালের দরকার প্রচুর ইকনোমিক ডেভেলপমেন্ট। বাঙালকে তাই 'প্রচুর' এস্ট্যাবলিশড হতে হবে। তাই, বাঙাল ছেলের কোনভাবেই এস্ট্যাব্লিশড হওয়ার আগে বিবাহ করা যাবে না। হরমোন উথলে উঠলে প্রেম করা যাবে কিন্তু কোনভাবেই বিয়ে করা যাবে না।

কলোনীর বড় আব্বুরা বলে, দ্রুত বিয়ে করলে ইকনোমিক ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হয়। বড় আব্বুরা আরও বলেছে, তাড়াতাড়ি বিয়ে করলে উইমেন এম্পাওয়ারমেন্ট হয় না। পরিবারের কাজ করলে 'মুক্ত' হওয়া যায় না, 'মুক্ত' হতে হয় করপোরেট বসের অধীনে কাজ করলে। কপাল যদি খারাপ হয় তো মাঝে মাঝে বস এটা ওটা করতে চাইলে প্রথমে মেনে নিতে হয়। ক্যারিয়ার বলে তো কিছু আছে, তাই না? তারপর সুযোগ বুঝে me too ক্যাম্পেইন করে নিতে হয়। এতে অনেক প্রগতি হয়।

বাঙাল বাবা মায়েরা মনে করে, ছেলে মেয়েকে বিবাহ দিলে ছেলেভমেয়ে তাদের ভুলে যাবে। কারণ তারা ছেলে মেয়েকে ভুলে না যাওয়ার জন্য যেভাবে শিক্ষিত করতে হয় সেভাবে শিক্ষিত করে না। তারপর জীবনভর টেনশনে ভোগে, ছেলেটা বিয়ে করলে তাদের ইনভেস্টমেন্ট ফেইল করবে! সারা জীবনের ইনভেস্টমেন্ট!!

ছেলে হরমোনের জ্বালায় ছটফট করে। কখনো রোম্যান্টিক ছটফট, কখনো ইরোটিক ছটফট। "গগনে গরজে মেঘ আসে বরষা, খেচে খেচে দিন যায় নাহি ভরসা" আবৃত্তি করে কেটে যায় বাঙাল ছেলের যৌবনকালের অর্ধেক।

ওদিকে বাঙাল মেয়ের অবস্থা আর করুণ। তার একলা একলা লাগে, সেই একলা লাগার ভেতর হরমোনের বায়োকেমিক্যাল চিপা দিয়ে ঢুকে পড়ে কোন ব্যাচমেট বা বড় ভাই। মেয়েরা ছেলেদের মত ডিরেক্ট খেলে না। তারা আগে ক্রিজে সেট হয়, তারপর খেলে। অনেকে আবার সেট হওয়ার জন্য আগেভাগেই খেলে।

এই দেশের ছেলেমেয়েরা রোম্যান্টিক্যালি অ্যান্ড সেক্সুয়ালি পৃথিবীর সবচাইতে ডেপ্রাইভড ইয়ং জেনারেশান। তারা না পারে পুরো মডার্ন
হয়ে ফ্রি লাভের কনসেপ্টে যেতে আর না পারে বিয়ে করে শারিরিক-মানসিক ভাবে থিতু হতে। বাঙাল গার্ডিয়ান তাদের কোনটাই হতে দেয় না। একদিকে বাঙাল কালচার আর ইসলাম, অন্যদিকে মডার্নিটি আর নফসের শাখের করাতে পড়ে বাঙাল তরুন তরুণীর জীবন তামা তামা হয়ে যায়।

তারা বিয়ে করতে পারে না, বাপ মা আর আত্মীয় স্বজন মিলে তাদের বিরুদ্ধে ঘরের ভেতর ইভেন্ট খোলে।

তারা ভ্যালেন্টাইন করতে পারে না শান্তিতে, ইসলাম প্রিয় তৌহিদী জনতা তাদের বিরুদ্ধে ইভেন্ট খোলে।

সেক্স আর রোম্যান্টিসিজম বেসিক হিউম্যান নিড। এটা পাহাড়ী ঢলের মত। এটাকে হালাল পথ না করে দিলে এটা নিজেই হারাম পথ করে নেয়।

সারা বছর "বিয়া কইরা বউরে খাওয়াবি কি?" অথবা "ও তোকে বিয়ে করে খাওয়াবে কি?" বলে ধমকাবেন, প্রচুর এস্ট্যাবলিশমেন্ট আর উইমেন এমপাওয়ারমেন্ট করে দেবেন, আবার সময়মত আদর্শ মোসলেম হয়ে ভ্যালেন্টাইনের বিরুদ্ধে যুদ্ধে নামবেন, এইসব করে লাভ কী কাকু?


[link|https://www.facebook.com/DUWriters/?hc_ref=ARTzxEoE1xXSjEAcFvphWCp08AaEGfpl_NKOoxkkHvD6S2OqJ66xesDA7eq7DTJtzzE&fref=nf|[ঢাবি শিক্ষার্থীদের লেখালেখি পেজ থেকে নেয়া]]


কোন কোন সময় কিছু লেখা দেখলে মনে হয়, যদি এমন লিখতে পারতাম! ফেসবুকের টাইমলাইনে আসা সময়পোযোগী এমনই একটা লেখা দেখে কপি পেস্ট করার অনভ্যাস সত্ত্বেও দিয়ে দিলাম। লেখার পুরো কৃতিত্বই মুহাম্মদ সজল নামের একজনের।

ছবি: আজকের গুগল ডুডল
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১৭
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×