
আমি লিখি বলেই যে লিখতে বসেছি তা না। আপনাদের সামনে তুলে ধরব এক সপ্নময়ী বাংলাদেশের নারী তুষ্টির কথা। আজ কালের কন্ঠ পত্রিকায় চোখ দিতেই আমার দৃষ্টি কেড়ে নে তুষ্টির ছবিটি, কি অপূর্ব আবেদন নিয়ে শুয়ে আছে। সবার সামনে ছিলাম বিধায় কাছ থেকে না দেখলে ও দূর থেকে বার বার তাকিয়ে ছিলাম ছবিটির দিকে। মুলত নারী দেহ দর্শন আমার উদ্দেশ্য না হলে তাকাতে বাধ্য হলাম এই জন্য যে, পত্রিকায় ছবিটার শিরোনাম – নেত্রী হবেন তুষ্টি! দেখে। আমাদের ভাবি নেত্রী একজন মুক্তিযোদ্ধার মেয়ে, তাই দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগনের সেবা করার লক্ষ্য নিয়ে ভবিষ্যতে নেত্রী হবেন। তুষ্টি আমাদের মিডিয়া জগতের পরিচিত,যার পূর্ন নাম-শামীমা ইসলাম তুষ্টি। আমি প্রথমেই ধন্যবাদ জানায় অভিনেত্রী তুষ্টি কে ,তার সুন্দর মন –মানসিকতার জন্য। আমি সেই সাথে ধন্যবাদ জানায় কালের কন্ঠের রিপোটার- আর কে রকি ভাই কে! কারন তিনি আমাদের কাছে পৌছে দিলেন প্রিয় অভিনেত্রী তুষ্টির মনোবাসনা এবং সেই সাথে তার হাজার হাজার ভক্তদের জন্য মনোমুগ্ধকর দৃশ্য। আর কে রকি ভাই , আপনার ক্যামরা যা দেখেছে তার জন্য আমরা ধন্য, কিন্তু আপনি ও কি ধন্য ? আপনি অভিনেত্রী তুষ্টির এই ছবি দিয়ে তার মনের যে বাসনা টি ব্যক্ত করেছেন তার কোন পক্ষটিই আপনি দেখিয়েছেন? আমি এই বিষয়ে অভিনেত্রী ও রিপোটার দের দৃষ্টি আকর্ষন করছি। আপনাদের মনের গোপন বাসনাটি যদি মানুষের সেবা হয়ে থাকে, সেক্ষেত্রে মানুষের রুচিবোধ কে মুল্যয়ন করতে ভুলবেন না। আর সাংবাদিক ভাইয়েরা বিষয় টা ভেবে দেখেন কোন রিপোটের জন্য কোন ধরনের ছবি ছাপাবেন? আমি কোন বিষয়টা তুলে ধরতে চেয়েছি, তা আপনাদের জন্য ...............! রেখে দিলাম।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১৫ রাত ৮:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



