somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা-গনতন্ত্র

২২ শে মে, ২০১৫ সকাল ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গণতন্ত্র
-কবি হাইড্রা


হে মহামান্য রাষ্ট প্রধান
আমি বাংগালি,কোন ভিখারী নই,
আমার কোনো অভাব নেই,
তবু ও কিছুটা না পাওয়া আমার বুকের ভিতরে নিত্য বিরাজ মান।

হে মহামান্য রাষ্ট প্রধান
আমি একটা শব্দ চাইব,আমাকে দিতেই হবে।
যে শব্দ খুজেছি মায়ের গর্ভে কিংবা পিতার শাসনে
ভাইয়ের ভালবাসায় কিংবা বোনের স্নেহ মায়ায়
ছাত্র জীবনে স্কুলের খেলার মাঠে,কলেজের ক্যাম্পাসে কিংবা বিশ্ববিদ্যালয়ের আড্ডাতে,
মন্দির মসজিদ গির্জায় কিংবা প্যাগোডায়
ঢাকার ফুটপাত কিংবা সরকার বাড়ির পিছনের আংগিনায়।
রাজনীতি বিদের সভায় কিংবা সংবিধানের ধারা উপধারা কোথাও নাই
এমন একটি শদ্ব চাইব, আমাকে দিতেই হবে।

অবাক হচ্ছেন!
কিছুটা অবাক হওয়ারই কথা
কি এমন শব্দ আমাকে দিতে হবে
যে শব্দ খুজেছি আমি ২৩ টি বছর
হে মহামান্য রাষ্ট প্রধান
আমি গণতন্ত্র চাই,আমাকে দিতেই হবে।
যেখানে থাকবে না কোন ক্ষমতার আধিপত্য,
স্বজন প্রীতির রাজনীতি
শুধু একখণ্ড আভিভাজ্য দেশপ্রেমই হবে
যে গণতন্ত্রের মূলমন্ত্র।

আমি জানিনা গণতন্ত কি?
জানতেও চাইনা
শুধু এইটুকুই বুঝি
ক্ষমতার অপব্যবহার,
নির্বিকারে গুলি করে মানুষ হত্যা,
চলন্ত গাড়িতে আগুন দেওয়া, বোমা ছোড়া
গাছপালা কেটে রাস্তা বন্ধ করা,
কখনই গণতন্ত্র হতে পারেনা।

এ কেমন গণতন্ত্র!
যেখানে গুম,হত্যা,অপহরন
আর চাঁদাবাজি দেশকে করেছে গ্রাস
নিজের মতামত কে অন্যের ঘাড়ে চাপানোই রাজনীতি।
দু:মুখো সাপের মত নিজেকে নিয়ে ছুটাছুটি দুটি ভিন্য প্রান্তে।

হে মহামান্য রাষ্ট প্রধান
আপনি কি এখনো আমার দিকে তাকিয়ে থাকবেন?
আর কতটা শিশু অনাথহলে,
ভিক্ষারী কুকুরের বেশে রাস্তায় দাড়ালে,
কতটা বোন ধর্ষিত হলে,
কতটা মা তার স্বামী হারালে,
আর কতটা ভাই বেকারত্বের
গ্লানী নিয়ে আত্বহত্যা করলে,
কতটা অসহায় মানুষ দিনদুপুরে নিজের বাসায় খুন হলে,
আপনি দৃস্টি ফেরাবেন

হে মহামান্য রাষ্ট প্রধান
আদিকাল হতে অনাদিকাল যার সপ্ন গণতন্ত্র একদিন আসবে,
সে আর কতকাল অপেক্ষায় থাকবে?
দিকহীন এই জাতি কি আর
কখনই পাবেনা গণতন্ত্রের স্বাধ?
আমি গণতন্ত্র চাই, আমাকে গণতন্ত্র দিতেই হবে।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×