বর্তমান সমাজে একটি সাধারণ ঘটনা হল ছাত্রী যৌন নিপীড়ন। এই জন্যই বললাম ছাত্রী যৌন নিপীড়ন, কারন আমাদের দেশে শিক্ষক্রা এখন বেশি ভাগই পড়ানোর সু্যোগ নিয়ে ছাত্রীদের যৌন মিলনে বাধ্য করে। কেজি স্কুল থেকে শুরু করে এ লেভেল ও লেভেল এমন কি বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পরেছে শিক্ষকদের এই নগ্নতা। যারা শিক্ষক তারা যদি হয় ধর্ষক! এই অভাগা জাতি কোথায় যাবে? আমি গ্রামে বড় হয়েছি,তাই আমি জানি একজন অভিবাবকের কাছে শিক্ষক কতটা বিশ্বস্ত। আমি আমার পরিচিত কিছু শিক্ষক কে দেখেছি, যারা ছাত্রীদের সাথে যৌন সম্পর্ক করেছে।
।
।
কিন্তু তারা কি জানি, আমি তাদের ঘৃণা করি? এই সমাজে তারা প্রতিনিয়ত ঘৃণার পাত্র হচ্ছে? একজন শিক্ষক কতটুকু নির্লজ্জ হলে এমনটা করতে পারে? পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারনে আমি ছাত্র জীবন থেকে অর্থাৎ ২০০৬ সাল থেকে বাসায় গিয়ে এবং এখন ও বিভিন্ন কোচিং এ ছাত্র-ছায়্রীদের পড়ায়, কই আমিতো কোন ছাত্রীর সাথে যৌন মিলন করিনি। আমার কি দিন যাচ্ছে না? আমি এমন ও দেখেছি, এই পুরুষ শাসিত সমাজে একদল লোক আছে যারা,শিক্ষক দের এই যৌনাচারের জন্য ছাত্রীদের পোশাক-চলাফেরা কে দায়ী করে! কেন ভাই, কোমল মতি মেয়েটির পোশাক এ কি সমস্যা? আপনি ও চাইলে তার পোশাক - চলাফেরা পরিবর্তনে সাহায্য করতে পারেন! যদি তাও না পারেন,নিজের দৃষ্টিকে নিয়ন্যত্রন করতে পারেন! আমাদের শিক্ষক্রা চেষ্টা করলে সমাজ খুব সহজেই এই নগ্নতা কাটিয়ে উঠতে পারে। আসুন আমরা শিক্ষক্রা এই যৌনতার হোলি খেলাই না মেতে, তরুন্দের কে এর বিরোদ্ধে রুখে দাড়াতে শিখায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


