আমার ব্লগটি টি পড়ার পর সবাই কপি করে ফেইজবুকে পোষ্ট/ শেয়ার করবেন। আর আমার আন্দোলন যুক্ত হতে চাইলে নিচে আমার ফেইজবুক আইডি দেওয়া আছে।
____________________________________
আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মা-বোন সহ নারী জাতি ও দেশের সুশীল সমাজের কাছে। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই চোখ আটকে যায় কোন কোন ধর্ষণের খবরে! আতকে উঠি যখন দেখি ধর্ষিতা মেয়ে শিশুটির বয়স ৫/৬ কিংবা তার ও কম! মাঝে মাঝে এমন ও দেখা যায় বাবার হাতে মেয়ে ধর্ষণের স্বীকার! বর্তমানে আমাদের পালিত ধর্ষক সমাজের কাছ থেকে রেহাই নেই প্রতিবন্ধী থেকে শুরু করে মন্দিরের ষোড়শী, গির্জায় প্রার্থনারত অবুঝ বালক, কিংবা গুরুর স্মমুখে নির্বোধ শিশ্যের। গ্রাস করে চলেছে নিভৃতে নিরবে। আর আমাদের নিষপলক চেয়ে থাকা এই গতিকে বাড়িয়ে দিচ্ছে ভয়ংকর রুপে।
।
।
কোথায় আমাদের সুশীল সমাজ, শাসনকর্তা, আইন- কানুন? কোথায় আমাদের নারী সমাজের নিরাপত্তা? কি হবে আইন দিয়ে যদি ধর্ষণ বন্ধ না হয়? যদি আমাদের সমাজে নারীর নিরপত্তা না থাকে? " আইন দিয়ে ধর্ষণ বন্ধ না হলে, বৈধতা দিন।" যে আইন কিংবা শাস্তি দিয়ে ধর্ষণ বন্ধ করা যাবে না সেই আইনের দরকার কি? তার চেয়ে বরং দেড় ভাল হয় যদি কোন আইন দিয়ে এই সমাজে ধর্ষণ কে বৈধ ঘোষনা করা যায়। তখন হয়তো সকাল বেলায় পত্রিকায় পড়তে হবে না, আবার ও ৮ বছরের শিশু ধর্ষণ, সহকর্মীর হাতে
কিশোরী গন ধর্ষণের স্বীকার।
।
।
আমাদের হাতে ক্ষমতা নেই,তাই প্রতিনিয়ত এই সব খবর পড়ে নিজে নিজে রক্তার্ত হতে চলেছি অন্তঃপুরে। আপনারা যারা ক্ষমতার মসিনদে বসে আছেন, একবার একটা ইতিহাস লিখুন না। ধর্ষণ বন্ধ করতে না পারার দায়ে ক্ষমতা থেকে ইস্তফা দিয়ে, না হয় ধর্ষণের বৈধতা দিয়ে। যেইসব দেশে " ওপেন সেক্স " প্রথা চালু আছে তাদের দেশে ধর্ষণ হয় না। সেখানে কোন মেয়েকে ধর্ষিতা হিসেবে আলাদা করা হয় না! যদি আমাদের দেশে ও তাই করা হয় তবে ধর্ষণ বলে কোন শব্দ থাকবে না। কিংবা রাতে দিনে ধর্ষণ হওয়ার ভয় থাকবে না কোন নারীর। সুতারাং হয় এমন আইন ও শাস্তি প্রয়োগ করেন যা দেখে ধর্ষণ করা দুরের কথা মেয়েদের দিকে চোখ তুলে তাকাতেই ও যেন বুক কেপে ওঠে, অন্যথায় ধর্ষণ কে বৈধ ঘোষনা করেন।
।
।
আর একটি কথা আমাদের সবার জানা, তা হল- " আপন ভালতো জগত ভাল। " শুধু শুধু চলমান আইনের বা প্রদত্ত শাস্তির দোহাই দিয়ে লাভ কি যদি আমরা নিজেরাই ভাল না হয়? আমাদের যার যার জায়গা থেকে সচেতন হতে হবে। এই ঘৃণ্য ধর্ষণ নামের যৌনতার বিরোধ্যে। প্রতিটি অজ পাড়া থেকে শুরু করে শহরের অলি-গলিতে রুখে দাড়াতে হবে সম স্বরে! আসুন আমরা ছোট বড় সবাই এই বিষয় টা নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলি। আমরা ধর্ষণের শাস্তি মৃত্যু দণ্ড চাই। এবং তা আসামী গ্রেফতারের সাথে সাথে সরাসরি
স্মপ্রচারের মাধ্যমে কার্যকর করতে হবে।
।
।
যারা ধর্ষণ বুঝেন তারা এটাও বুঝেন বর্তামানে বাংলাদেশে সবকটি শহরে পতিতালয় রয়েছে। ভাই, যৌবনের যদি এতই তাড়না থাকে সেখানে যান! কেন জাতি কলুষিত করছেন বিশ্ব সভ্যতার কাছে? এছাড়া ও আপনি যদি নিজেকে বিয়ের উপযুক্ত মনে করেন,তবে বিয়ে করে নেন! কেন হিংস্র প্রাণীর মত ঝাঁপিয়ে পড়ছেন পাশের ঘরের অবুঝ শিশুটির উপর? " যে ব্যাক্তি নিজের যৌবন নিয়ন্যত্রন করতে পারবে না তার বাচার কোন অধিকার নেই।"
=================
ফাসি চাই,
ফাসি চাই,
ধর্ষণকারীর ফাসি চাই!!
========================
FB ID : Rahim Uddin ( Freedom Writer)
========================
বি দ্র: কপি করার সময় কোন পরিবর্তন করবেন না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


