ভালবাসার দ্বিতীয় সংস্করণ! ( কবিতা)
----------------------------------------
# নীল পরী,
তোমার কী মনে আছে!
আমার এখনও বড্ড বেশি মনে পড়ে
সেদিন আমি পায়ে হেটে যাচ্ছিলাম
শাহবাগ থেকে টিএসসিতে তোমার পিছন পিছন
কিছু দুর যেতেই তুমি বুঝতে পারলে
তোমার একখান পায়েল নেই
পিছনে ফিরতেই তোমার চোখের সামনে আমার হাত!
আর হাতে ছিল তোমার পায়েল,
তুমি প্রশ্ন করার আগেই বললাম;
আপনি যখন ফুল নেওয়ার জন্য রিকশা থেকে নামলেন
পায়েল টা তখন খুলে পড়ল।
***ওমা তাই!!!
এতটা পথ আমার পিছন পিছন এলেন,
পায়েল ফিরিয়ে দেওয়ার জন্য?
একটা ডাক দিলেইতো পারতেন!
ধন্যবাদ।
# পায়েল টা হাতে নিয়ে তুমি হেটে চললে,
আমি ঠাই দাড়িয়ে আছি
আর ভাবছি, যদি তাই করতাম ;
তোমার এতটা সুবাস আমি কোথায় পেতাম রমনী?
রিকশাওয়ালা মামার ঘন্টি শুনে ভ্রম গেল কেটে!
সামনে হাত বাড়িয়ে ডাক দিলাম তোমায়,
এই যে, শুনছেন?
উল্টো ফিরে দাড়ালে তুমি;
আমি থাকিয়ে আছি তোমার কপালের দিকে!!
**** কি হল, আমাকে বলছেন?
# হ্যা , আপনাকে বলছি।
আপনার নামটা বলবেন?
*** হ্যা, আমি নীল পরী
থাকি রোকেয়া হল; রুম নং ২০৮
# আমি অবাক হয়ে থাকিয়েছিলাম
তুমি কবেই কথা গুলে বলে কেটে পড়লে, টের পায়নি।
আশেপাশের লোকজন আমার দিকে তাকিয়ে আছে;
খুব বেশি লজ্জা পেলাম আমি।
পর দিন থেকে শুরু হল;
ভালবাসার দ্বিতীয় সংস্করণ!
আমি প্রতিদিন রুটিন করে দাড়িয়ে থাকতাম,
রোকেয়া হলের সামনের ফটকে!
কত পরী আসে যায় ;
লাল, হলুদ, সাদা, কালো!!
তবু আমার নীল পরী আসে না;
হঠাত একদিন সময় টা থমকে গেল ঘড়ির কাটায়!!
***হুম, আর সেদিন ছিল চৌদ্দই ফেব্রুয়ারি ২০১৫,
আমি নীল শাড়ি পরে বের হলাম;
তুমি তখনও দাড়িয়ে!
আমাকে দেখে নির্লজ্জের মত থাকিয়েছিলে বলে;
আমি জানতে চাইলাম!
এই যে, আজও কি আমার পায়েল খুঁড়িয়ে পেলেন?
তুমি তখন, না মানে,
আমতা আমতা করছিলে!
আমি ধমক দিয়ে বললাম; কি হল?
আর তুমি!
# হ্যা , আমি আজও খুঁড়িয়ে পেয়েছি;
তবে পায়েল নয়!
নীল পরী; সাক্ষাত নীল পরী!
যাকে ভালবেসে ২১০ দিন দাড়িয়ে ছিলাম;
এখনও আছি!
আমি তোমাকে ভালবাসি;
নীল পরী, আমি তোমাকে ভালবাসি।
***হুম, আর এইভাবে রচিত হল;
আমাদের ভালবাসার দ্বিতীয় সংস্করণ।
--------------------
রহিম উদ্দিন
তাং-২/৬/১৬ ইং
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




