somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১শে গ্রন্থ মেলা, ঠকবাজ প্রকাশক ও সাহিত্যমান।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এখন সাহিত্যের বাজারে প্রকাশকদের বেশ রমরমা ব্যবসার সময়। কেননা আগষ্ট-সেপ্টেম্বর এর দিকে প্রতি বছর বই মেলা উপলক্ষে কিছু নতুন লেখক বই প্রকাশের জন্য ছুটে যায় প্রকাশকদের কাছে; সেই সুযোগে ইচ্ছে মত ব্যবসা করে নেয় ঠকবাজ প্রকাশক। কেউ কেউ সাহিত্যের সাত পাচ বুঝিয়ে বই প্রকাশের নামে নতুন লেখকদের কাছ থেকে আদায় করে মোটা অংকের টাকা। কিন্তু বই প্রকাশের ক্ষেত্রে দেখা যায় বরাবরই নিম্নমানের কাগজ বাইন্ডিং এবং যথাসময়ে ডেলিভারি দিতে ব্যর্থ। অনেকদিন ধরে টুকটাক লেখা-লেখি করি এবং কাব্য জগতের একজন পাঠক হিসেবে গত বছর এই ধরনের বেশকিছু ঘটনার কথা জেনেছি। তাই এই বার মেলা আসার আগেই এই পোষ্ট লিখতে বাধ্যহলাম।
।
।
সাহিত্যের জগতে লেখকদের চেয়ে প্রকাশকদের অবদান বেশি; কেননা একজন ভাল প্রকাশকই পারে একজন ভাল মানের লেখক তুলে আনতে।কিন্তু সে প্রকাশকরাই এখন আনাড়ির স্তরে পরে আছে! ফেইজবুকীয় প্রকাশকদের তালিকা যদি প্রকাশ করি তবে আমার লিখতে প্রায় ১ ঘন্টারও বেশি সময় লাগবে অথচ তাদের কাছে যদি জানতে চাই একজন প্রকাশকের বা একটি প্রকাশনার কাজ কি? তারা অনেকেই হয়তো অপরাগ হবে সঠিক উত্তর দিতে। যারা টাকা নিয়ে নতুন লেখকদের বই প্রকাশ করে তারাই সবচেয়ে জাত শত্রু আমাদের সাহিত্যের জন্য। আমি বলছি,তার মানে টাকা ব্যতিত কাজ করতে নয়, আমি বলছি টাকা দিয়ে যে বই খানি আপনি প্রকাশ করছেন তার সাহিত্যমান কতটুকু তা আপনাকে সবার আগে বিচার করতে হবে। যদি দেখা যায় নতুন লেখকদের লেখার মান ভাল না হয় সেক্ষেত্রে তাকে লেখার মানে উন্নতি করার পরামর্শ দিতে হবে। তাকে সঠিক নির্দেশনা দিতে হবে কিভাবে লেখা আরও বেশি শক্তিশালী করা যায়। কিন্তু তা না করে বর্তমান প্রকাশক গণ অগ্রণিত হারে বই প্রকাশ করে চলেছে টাকার বিনিময়ে ; যা আমাদের সাহিত্যের জন্য হুমকি সরুপ। ফলশ্রুতিতে কোন বই হাতে নিয়ে পড়া শুরু করলে সাহিত্যের প্রতি বিতৃষ্ণা এসে পড়ে অনেক বেশি। কেননা, বই হয়েছে ঠিকই কিন্তু মান সম্মত লেখা হয়নি; এর জন্য দায়ী লেখক নয় প্রকাশক! কেননা,,প্রকাশক যদি ভাল হত, জ্ঞানী হত, সাহিত্যমনা বা সাহিত্যের সাধক হত তবে তার পক্ষে বা কোন লেখকদের পক্ষে মানহীন লেখা বাজারে আনা সম্ভব হত না। বই প্রকাশনা করা কোন ব্যবসা নয় এটা একটা সাহিত্য চর্চার মাধ্যম ; সুতারাং প্রকাশকদের এই বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকা উচিত।
।
।
বই প্রকাশিত হলেও পাঠকপ্রিয়তা নেই! কেননা,পাঠক ভাল লেখা পড়তে আগ্রহী কিন্তু এত মানহীন বইয়ের মধ্যে থেকে মানস্মমত বই খুজে বের করা পাঠকদের জন্য কষ্টসাধ্য। ফলে মানহীন বই দুই একটা পড়ে বিরক্ত হয়ে পাঠক বই পড়া থেকে বা ক্রয় করা থেকে দুরে সরে যাচ্ছে! এর জন্য দায়ী প্রকাশক কোন লেখক নয়। লেখকদের ও উচিত হবে নিজের লেখা মানস্মমত না হওয়া পর্যন্ত স্বার্থান্বেষী প্রকাশকদের কাছে না যাওয়া। কেননা, তারা তাদের স্বার্থের জন্য আপনার বই ঠিকই প্রকাশ করবে কিন্তু লেখক হিসেবে বাজারে আপনার কোন চাহিদা বা মান থাকবে না। লেখক টাকা দিলেই প্রকাশক বই বের করে দিচ্ছে কিন্তু সেই বই বাজারে চলবে কিনা, পাঠক কিনবে কিনা কিংবা লেখক তার টাকাটা উত্তোলন করতে পারবে কিনা সেদিকে খেয়াল নেই প্রকাশকের।
।
।
বাজারে মানহীন লেখা বা বইয়ের জন্য আরও কিছু বিষয় বা ব্যক্তি দায়ী। তারমধ্যে ফেইসবুকীয় সাহিত্য গ্রুপের বিভিন্ন ম্যাগাজিন ও সংকলন এবং সেইগুলোর সম্পাদক। যারা ফেইজবুকীয় গ্রুপের প্রতিষ্ঠাতা তারাও সাহিত্যের জন্য হুমকি সরুপ! কেননা,তারাও সাহিত্য পত্রিকার সম্পাদক,প্রতিষ্ঠাতা ও সেরা গ্রুপের প্রধান হতে মরিয়া। অথচ তারা গ্রুপে কোন নতুন লেখকের লেখায় সমালোচনা বা ভুল ত্রুটি খুজে দিতে বা ধরিয়ে দিতে দেখিনি। তারা গ্রুপে লেখা আসার জন্য, লাইক কমেন্ট এবং মেম্বার পাওয়ার জন্য শুধু বাহবা " সুন্দর হয়েছে " এই ধরনের মন্তব্য করে চলে যায়। যার কারনে, যিনি লিখেন তিনি তার লেখার মান উন্নয়ন এর ব্যাপারে উদাসীন। অন্যদিকে এইসব গ্রুপ প্রধান টাকার বিনিময়ে অহেতুক লেখা নিয়ে বিভিন্ন সংকলন ও প্রকাশ করে যা সাহিত্যের বারোটা বাজাতে বসেছে।সুতারাং এখনই সময়,,, প্রকৃত ও গুনী প্রকাশক, লেখক, সম্পাদক ও পাঠকদের এই বিষয়ে নজর দেওয়া।
বাংলা সাহিত্যের জয় হোক!!!!!!!
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×