somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত্রির শিলালিপি @ রহমান হেনরী

১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফিনকি-ছোটা তাজা রক্তের চেয়েও টকটকে লাল এই রাত্রি। মহাজাগতিক বা আরোপিত আর কোনও রঙেরই মিশ্রণ নেই। গরমে টগবগ করে ফুটছে মানুষের স্বপ্ন আর আয়ূ। চার হাজার চার শ চল্লিশতম জন্মদিন আজ বাতাসের। চারপাশে আমার বন্ধুরা ___ বাৎসল্য আর ভালোবাসায় চক্রব্যুহ হয়ে আছে। ভালো হতো, আরও কয়েক টুকরো বরফ যোগ হলে পানপাত্রে।

কারও সাথেই আজ ভাবনা শেয়ার করা সম্ভব নয় আমার পক্ষে। এই রাত্রির কসম ___ বিতরণমুলক প্রকাশও আমি সমর্থন করছি না। মানুষমাত্রই বণিক আর ঝুঁকে পড়ছে ধাতব ব্যবসার দিকে। ধাতবে আস্থা হারিয়েছি আমি আরও বেশ আগেই। বিশেষ প্রকৃতির এক শিলাখণ্ড খুঁজতে খুঁজতেই তো কেটে গেল আমার এতোগুলো বছর! প্রাচীনতম সভ্যতা থেকে মানুষের কুড়িয়ে আনা সবগুলো পাথরই আমি পরখ করে দেখেছি। আমার পছন্দ-তালিকার কোনওটিরই আত্মীয়ও নয়
এরা।

কী ভয়ানক এক অস্বস্তি-তাড়িত আমি সারাটা জীবন! শুধু একটুকরো পাথরের খোঁজে___ এমনকী, আটলান্টিকের তলদেশ ভ্রমনেও আপত্তি ছিলো না আমার।

বন্ধুরা সব কবিতা-মশগুল আর নিরর্থক উল্লাসেই ঠোকাঠুকি করছে পরস্পরের পানপাত্র। কী বিশ্রী আর বিশৃঙ্খল সেই আওয়াজ ___ ছন্দোহীন___ বরং এই রাত্রিকে প্রতারিত করবার পক্ষেই তা উপযোগী ও মোক্ষম।

বল্কল, প্যাপিরাস, কাগজ আর মুদ্রণের দুনিয়া ফুরিয়ে আসছে দ্রুত। দ্বিতীয় মহাজাগতিকে টিকে থাকবে___ এমন এক টুকরো সিলিকনিক শিলাখণ্ড আমার চাই-ই চাই। আর এই রাত্রির চেয়ে উপযুক্ত উপলখণ্ড কী-ই বা হতে পারে !

প্রিজমের মতো বহুকৌণিক আমার স্বপ্ন আর ভাবনাগুলো এখন ক্রমাগত তীরবিদ্ধ করছে আমাকেই। অবারিত বিলের ঢেউ থেকে তুলে এনে যে ভাবনাগুলোকে একদা আমি ছেড়ে দিয়েছিলাম লেকের রুগ্ন জলে; আজ রাত্রে তারা বিদ্রোহে ফেটে পড়ছে পেরুর গেরিলাদের মতো।

তারা সব সম্মিলিত আত্মাহুতিতে যাবার আগেই, এক্ষুণি, ভাবনাগুলোকে উৎকীর্ণ করে যেতে চাই আমি ___ রক্তাক্ত, লাল রঙের, শিলাময়, অবিনাশী এই রাত্রিরই লোভনীয় আঁচলের সংগুপ্ততায় ...
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×