মায়ের কবিতা / রহমান হেনরী
১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা লেখেনি একটিও তার মা ___
অথচ এমন অবাক জ্যোৎস্না !
ছলকে দিলো স্তব্ধ-সবুজ গ্রাম ;
আমরা তখন কোথায় কে ছিলাম !
মধ্যরাতে রূপার থালা মেলে
পাষাণ চোখে ঘরপালানো ছেলে
ভাবলো, এমন মিষ্টি করুণ গাঁ-টি !
মা কি তখন মাটির বুকে মাটি !
ভাবলো দূরের পদ্মদিঘি-জলে
কোন ধারণায় জ্যোৎস্নাফসল ফলে ?
প্রশান্ত কি জলের অবুঝ ঢেউ ?
সেও জানেনি, কেউ জানেনি, কেউ___
মাতবে পাড়া নতুনে, উৎসবে ;
শাহীবাজার গমগমাবে ভিড়ে___
জ্যোৎস্নাভেজা বিষণ্ণ রাত্তিরে ...
কাব্যময়ীর কবিতা পাঠ হবে ?
কবিতা লেখেনি একটিও তার মা___
অথচ এমন শব্দদ্যোতনা
কোপ মারলেই মাটির প্রাণে বাজে !
পঙক্তি কি তার মাটির ভাঁজে ভাঁজে ?
মা ছিলেন কাব্যময়ী। নিজে কখনই কবিতা লেখেননি। ২৫ ডিসেম্বর ২০০৬ তার প্রয়াণ ; তার মৃত্যুকেই আমি তার জীবনে লেখা একমাত্র কবিতা বলে গণ্য করি। একা একা সেই কবিতাই পাঠ করি বারবার।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন