দেবী ঠায় বসা আছে চন্দনের খাটে___
বঙ্গদেশে ঘটে গেছে ঘটনা বখাটে।
যে-নারী ধর্ষিতা ___ সে তো ভীষণা সুন্দরী;
বিচারক মহা ধন্দে, কী করি, কী করি !
একে তো ক্ষেতের পাশে একেলা সড়ক
তদুপরি, সে তো পরী___ দেহ বেধড়ক
সে পুরুষ, খুয়ে হুঁশ, মেনেছে সন্দেহ;
যাচাই করেছে শেষে___ দেহ, কী না-দেহ?
তাতেই পরীর হলো সামান্য অস্বস্তি
ফলাফলে বাহুবলে কিছু ধস্তাধস্তি।
বিল্বস্তনা, কী ভীষণা, কঠিনা সুন্দরী___
বিচারক ভাবে___ এর কী বিচার করি !
রায়ে কন : কাঁয়ে হন এতো আকর্ষক ?
সঙ্গত বিপথে গত দেহ-পর্যটক।
নোট : ২০০১-২০০৭ সময়কালে বাংলাদেশের রাজনৈতিক ন্যায়বিচারে নমুনাকে ব্যঙ্গ করার জন্য সমকালীন একটি ঘটনাকে বিষয় কেন্দ্রে রাখা হয়েছে।
নোট২ : কাঁয়ে (প্রাকৃত>অপভ্রংশ) ___ কী কারণে;
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



