জল খাবো, ওগো তুমি ঠোঁটে করে নিয়ে আসো জল।
অন্তিমের নীল থেকে, অসমাপ্ত প্ররোচনা থেকে,
নিয়ে আসো জল। একেকটি কবিতার পর মৃত্যু
হয় একেকজন কবির। তারপর আসে এক
অচেনা ভ্রমর, ফুঁকে দেয় প্রাণ, বেঁচে ওঠে কবি,
আবার সে পিষ্ট হয় চাঁদের চাকায়। রাতভর,
সুরম্য চন্দ্রিমা-ক্রোকারিজ দেখে বেঁচে থাকে কবি।
মূলত স্বপ্নের শুরু সেই উপত্যকায়, যেখানে
বাঘ ও হরিণের অসমাপ্ত প্ররোচনা থেকে তুমি
ঠোঁটে করে নিয়ে আসো জল। প্রথম চুম্বনে আজ
কী করে যে ঢুকে গেল শেফালির ঘ্রাণ, জেনেছ কি ?
প্রার্থিত প্রথম গোলাপেই মৃত্যু থাকে, জানে না প্রেমিক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


