Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ
আঁখি নির্মিলিত দূর-কুয়াশার দেবী, তুমি কি শুনতে পাচ্ছো
আমার ডাক? দেখতে পাচ্ছো হেসে ওঠা একটা দিন
কেমন নিষ্প্রাণ, শুয়ে পড়লো খাটিয়ায়? সকালের প্রজ্জ্বলিত আগুন দাউদাউ দুপুর পেরিয়ে এখন নিথর, নিভন্ত ছাই__
এর নাম বুঝি গোধূলি! দ্যাখো, ও এখন কালচে-লাল কাফন
ওর শেষকৃত্যে জমায়েত হচ্ছে হাজার হাজার অন্ধকার!
একটু পরেই তার অন্তিমযাত্রা, তুমি কি দেখতে পাচ্ছো, দেবী?
ইঙ্গিতপ্রধান সেই তিরোহিত সম্ভ্রমের শেষকৃত্যে অংশ নেবো আমি;
গ্রামবাঙলা পার হয়ে বিপুল মাঠের মধ্যে প্রাণপণ দৌড়ে যাচ্ছি
আর আমার মাথার ওপরে শুধু শুধু অনর্গল জল ঢেলে দিচ্ছে
হিংসুটে মেঘ! বিভ্রান্তিরঙের সেই জলধারা বিঘ্ন করে দৃষ্টিসঞ্চালন;
দূর-কুয়াশার দেবী, ধাঁধাশীল চোখে তুমি ওভাবে ঘুমাও!
শবযাত্রীদের ডেকে কানে কানে বলে দাও__
গন্তব্য সুদূর নয়, পৌঁছে গেছি প্রতীজ্ঞার খুব সন্নিকটে।
Ƹ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄ƷƸ̵̡Ӝ̵̨̄Ʒ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




