..............
তোমাদের জন্য,
যারা নির্বাসিত হয়ে পড়ছো অথচ মাতৃমৃত্তিকা চুপ
বাড়িয়ে দিচ্ছে না তার মমতার হাতও;
তোমাদের জন্য,
যাদের জামা আঁকড়ে ধরেছিলো স্বদেশ
কিন্তু পরিধান পাল্টে নির্বাসনের দিকেই এই অভিযাত্রা;
গেয়ে উঠলো ক্ষুদে এক টুনটুনি
আকৃতিরও অধিক সেই দীর্ঘ কণ্ঠস্বর
কেননা, ওর কণ্ঠনালীতে লুকিয়ে আছে বিপুল পরিসর বায়ুথলি।
ত্রিবিধ হাওয়া ও বাতাসের দিনে, আজ যদি বেজে উঠি,
ভেবো না যে, অযথা চেঁচিয়ে উঠলো ট্রাফিক-হুইসেল!
যে-বাঁশি বাহিরে বাজে, অন্তরেও বাজে।
..............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



