.... ....
আজ রাতে
সমুদ্রগোলাপ ফুটে ঢেকে যাচ্ছে বঙ্গোপসাগর
তবু আজ
কল্পপাখিবন ছেড়ে সামুদ্রিক সত্যে যাবো না
বহুদিন আগে, যে-পাখি উড়ালে উঠে
অপনয়নের দিকে চলে গেছে, কোনওদিন ফিরে আসবে না;
তার ভাঙ্গা-বাসার নিকটে
সারারাত বসে থাকবো
স্বপ্নচৌকিদার
প্রস্ফুটিত বাস্তবের ঘ্রাণ যত অলৌকিক হোক
আজ রাতে, প্রবোধের জটিল-লালসা ছেড়ে
সমুদ্রগোলাপমন্ত্রে মাতাল হবো না
.... ....
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



