ব্রাজিলের কাছে বার বার পরাজয়ের ইতিহাস চিলির জন্য পুরনো। কখনই ব্রাজিলের মাটিতে ব্রাজিলকে হারাতে পারেনি। গত বছরও এই দুদলের মধ্যে ড্র হয়েছিলো। এবার নিয়ে, টানা তিনবার নক আউট পর্বে ব্রাজিলের মুখোমুখি তারা। ব্রাজিলের সাফল্যের ইতিহাস বলে শেষ করা যাবে না। কিন্তু খেলার ফল নির্ভর করে মেঠো-বাস্তবতার ওপর, অতীত রেকর্ড/ ইতিহাসের ওপর নয়।
একটা ''সম্ভাবনা-তত্ত্ব'' আছে: আগে কখনই পারেনি জন্য, এই প্রথমবার পারবে।
চিলিতে জন্ম নেয়া জগদ্বিখ্যাত প্রেম ও বিপ্লবের কবি, পাবলো নেরুদার, ১১০তম জন্মবার্ষিকী, এ বছর। চিলিয়ানরা এরই মধ্যে একাধিক সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে ঘরে ফিরিয়ে পাবলোর এই উদযাপনে বাড়তি মাত্রা যোগ করেছে। ১২ জুলাই পাবলোর ১১০তম জন্মবার্ষিকীর দিন পর্যন্ত তারা কি পারবে, কাপের লড়াইয়ে টিকে থাকতে?
আমার মন বলছে: পারবে।
সম্ভাব্য ফলাফল:
ব্রাজিল : চিলি
১ : ২
পাবলো নেরুদার সেই উদযাপন ১২জুলাই চিলির ফুটবলারগণ মাঠেই যদি করে ফেলে! কিংবা ১৩জুলাই!
শুভকামনা রইলো নেরুদার দেশটির জন্য...
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৪ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




