= মার্গারেট অ্যাটউডের কবিতা =
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
।। ফুলগুলো ।।
এ মুহূর্তে পুষ্পসজ্জায় নিয়োজিত বালিকা আমি।
তরতাজা ফুল এনেছি, ছুঁড়ে ফেলেছি পুরনোগুলো, ময়লা দাঁতের মতো
দুর্গন্ধময় সবুজাভ জল ঢেলে ফেলেছি স্নানঘরের বেসিনে, বাড়তি ডাঁটাগুলো
সেবিকালয় থেকে আনা অস্ত্রপচারের কাচিতে ছেঁটে ফেলেছি খচাখচ
বাড়ি থেকে আনা পাত্রে সাজিয়ে রেখেছি ফুলগুলো
বাড়ি থেকে আনা, কেননা, রোগীদের জন্য এই হোটেলে
কোনও ফুলদানি রাখে না এরা,
ফুলের পাত্রটা বাবার পাশে একটা টেবিলে বসিয়ে দিয়েছি
যেখানে সে দেখতে পাচ্ছে না ওগুলো
কারণ সে চোখ দুটো খুলছে না।
শাদা চাদরের নিচে টান হয়ে শুয়ে আছে।
বলছে, সে একটা জাহাজে উঠেছে,
এবং জাহাজটাকে দেখতে পাচ্ছি আমি-
প্রায়োগিক স্থাপত্যের শাদা দেয়ালগুলো, সামান্য কটা জানালা,
ছোট ছোট ঘন্টি, আগন্তুকদের চটি-পরা পায়ের আওয়াজ,
চারপাশে এয়ার-কন্ডিশনারের
মৃদুশব্দ, কিংবা সমুদ্রেরও হতে পারে,
আর সে একটা জাহাজে উঠেছে;
ছেড়ে যাচ্ছে আমাদেরকে, সবকিছু ছেড়ে যাচ্ছে,
অথচ ক্রমনিঃশেষিত তার দেহের মধ্যে
নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে;
প্রত্যেক মিনিটে একটু একটু করে দূরে চলে যাচ্ছে তার জাহাজ,
আমাদের কাছ থেকে দূরে আর আমাদের আন্দোলিত হাতগুলো থেকে
যেগুলো এখন আর নড়ছে না।
যে নারীরা ভেতরে ঢুকলো, তাদের দুজন, নীল পোশাকের।
এখানে দয়ালু হয়ে কোনও কাজ নেই, যদি না ওদের মতো হাত থাকে-
লম্বা আর শক্তিধর, নধরকান্তি দেবকন্যাদের হাত
সেই রকম হাত, যারা
বিউগল বাজাতে পারে আর উঁচিয়ে ধরতে পারে তরবারি।
ওরা সযত্নে তুলে ধরলো তাকে আর এক কোণায় ঠেঁসে ঢোকালো।
কষ্ট দিচ্ছে ব্যাপারটা, কিন্তু যথাসম্ভব কম কষ্ট পাওয়াই ভালো।
কষ্টকে তারা লোকগানের মতো গেয়ে উড়িয়ে দেয়। আমরা
যারা অবশিষ্ট রইলাম, আমরা হলাম আনাড়ি।
এটা এমন এক ভোগান্তি যাকে না তুমি নিরন্ত করতে পারো
না পারো তার সাথে মিশে যেতে-
অনেক বাজে পরিস্থিতি আছে, কিন্তু এর তূল্য কমই।
অল্পক্ষণের মধ্যেই এটা অধৈর্য করে তোলে আমাদের।
ব্যথিত হওয়া ছাড়া আর কিছুই কি করতে পারি না আমরা?
এখানে বসে আছি, ভিনেগার জলপাত্রে গোঁজা ফুলগুলো দেখছি। সে ঘুমোচ্ছে, কিংবা তা নয়।
ভাবছি; কাছিমের মতো দেখাচ্ছে তাকে।
কিংবা: তাকে দেখাচ্ছে মুছে যাওয়া দৃশ্যের মতো।
কিন্তু কোথাও, যন্ত্রণা ও বিস্মৃতি নামক সুড়ঙ্গের
দূরবর্তী কোনও প্রান্তে, ফাঁদে আটকা সে
অভিন্ন সেই পিতা যাকে ইতোপূর্বে যেমনটি জানতাম,
সেই জন, নাব্য নদী পেরিয়ে যে কিনা বেয়ে যেতো
সবুজ তার ডিঙ্গি নৌকাটি, মাছেদের শিকারস্থলে,
আমি সাথে নিয়েছিলাম ছিপ-বড়শি, ঘুমিয়েছিলাম
মাছি ভনভনে ভেজা পাথরের ওপর
সেটাই আমাদের শেষবার ওখানে যাওয়া।
শ্বেতবর্ণের এই কক্ষে, কেটে আনা ফুল হাতে এই যে আমার আসা,
এ ব্যাপারেও একটা শেষবার জন্ম নেবে।
ততদিনে আর থাকবো না আমি
শীঘ্রি হোক বা দেরিতে
আমাকেও ছেড়ে যেতে হবে সবকিছু,
এমনকি এইসব দুঃখকেও, যা উৎসারিত হচ্ছে এই ফুলগুলো থেকে,
এমনকি আমার উষ্মা,
এমনকি সেইসব স্মৃতি, এই ফুলগুলো কীভাবে একটা বাগান থেকে
আনলাম আর মৃত্যুমুখি বাবার পাশে সাজিয়ে রাখলাম
এই আশায় যে, এখনও বাঁচাতে পারবো তাকে।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।