ভেবে দ্যাখো ! তোমার অঞ্চল থেকে লোক
বস্তাকাঁধে এলো ভবানীতে,
টাকা ছাড়া, অন্যকিছু, আর যাই হোক
অজস্র ফসল পারি দিতে।
সে দেশে যে নদী ছিলো, ক্ষুধার্ত হাঙ্গর,
ধ্বংসকামী, এমন উল্রুক!
পেটে তার ঢুকে গেছে কত বাড়িঘর,
মানুষের জায়মান সুখ।
ও নদীতে সেতু হবে, মা-ভবানী চায়-
ভিখারিরা রাজা হোক!
কতকাল আমি সেই আশীষ-লজ্জায়
বুকে বুকে সংগোপন শোক
পুষে রেখে, তোমাকে বলেছি: ব্রজরানী!
আর, শত-রাজনীতি ভুলে
কবিতায়, উৎকীর্ণ করেছি যত বাণী,
বিরহ মেখেছি চুলে চুলে;
সে নদীতে সেতু হবে, ভিখারিনী আরও
কিছুদিন ভেল্কিও দেখাবে;
প্রবাসে বা বনবাসে থেকে যেতে পারো,
সম্পর্ক কি মুছে ফেলা যাবে?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




