আমার ছাগলগুলো বেজায় বাচাল
সারাক্ষণ ব্যা ব্যা করে
খুব খেটে-খুটে কয়েক বছর ধরে
মাঠের সিলেবাস তৈরি করেছিলাম
অর্থাৎ, যে যেমন ঘাস পছন্দ করে
তার জন্য সেই ঘাসেরই মাঠস্বর্গ
অনেক দিন পর, পুনর্ভ্রমণে বেরিয়ে
আমি তো অবাক! হদিস নেই কোনও!
লোকমুখে শুনতে পেলাম:
আমার সেই বিরক্তিকর প্রিয় ছাগলগুলো
চষে বেড়াছে নেট, ওয়েব থেকে ওয়েবান্তর!
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





