যখন যৌবন-বায়ু প্রৌঢ় হয়ে আসে
শরীরের দ্রার্ঢ্য ভেঙ্গে জেগে ওঠে কোমল শরীর___
কারও কারও যৌবনের তূঙ্গ-মুহূর্তে তবু একই সম্ভাবনা
এই তথ্য কাল্পনিক, প্রায়-মিথ্যা, রোমান্টিসিম; কিন্তু
সব সংজ্ঞা চূর্ণ ক’রে অকাট্য সত্যের ভ্রূণ, সংক্রমিত
পুরুষে-পুরুষে। পুরুষোত্তম ওরা, কবি। উহাদের সর্ব উচ্চারণ
অমর কবিতা__ কী উৎসাহে তুলে ধরে ক্রিস্টালের কানে!
এ বড় কৌতুক গুরু, ঐতিহাসিক ক্ষত, বঙ্গময় বহমান
মর্মবেদনা। 'মহিলারা মর্মরের মত স্বচ্ছ'... তবু কৌতুহল!
'শুনিলো আধেক কথা'...
তবু অনর্গল শরীরের দ্রার্ঢ্য ভেঙ্গে জেগে ওঠে কোমল শরীর
কলমের চেয়ে বেশি জিহ্বা তৎপর! পুরুষোত্তম কবি, শব্দ-বমনে
অম্লঘ্রাণ বিপুল ছড়িয়ে দিচ্ছে জগন্ময় লেবুর বাগানে;
ঘাসে ঘাসে ঝরে পড়ছে লেবুফুল, মৃত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





