খুব পুরনো রাখালিয়া বাজে
মাঠের মধ্যে, সবুজ কোলাহলে;
ভালোবাসা ঘৃণার অন্তঃস্থলে
ক্রমান্বয়ে জোনাকি-রং সাজে।
অহংকারও আচমকা দংশনে
চূর্ণ ও বিচূর্ণ হয়ে মাঠে
প্রদর্শনীর অনন্ত তল্লাটে
লুপ্ত হবে, নিশ্চেতনের বনে।
সবুজ টিয়ে ডিমের ওপর ধ্যান__
সেই ঘটনা দেখতে ক’জন জানে?
প্রকৃতি রোজ রাজ্যনীতির মানে
তৈরি করে: পরোক্ষে প্রজ্ঞান।
গোপন, তুমি প্রকাশ্য হও আজই!
ইতিহাসে আমিই তোমার বাজি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




