বৃক্ষ ও পুষ্পশোভিত বনভূমির মুখোমুখি দাঁড়িয়ে
সেই কুঠার আবারও ঘোষণা করলো:
'সন্ত্রাসী তুমি, যথেচ্ছা ফুল ফোটাও, ফলবান হয়ে ওঠো,
তুমি স্বেচ্ছাচারী; নির্মূল করবো তোমাকে।'
এবং অভ্যস্ত কুঠার তার কাজ চালিয়ে যেতে লাগলো।
ঠিক সেই মুহূর্তে
স্বাধীনতা, গণতন্ত্র, মুক্তি ও মানবতার রেশন-দোকানী
সংবাদ-সম্মেলন ডেকে, ওয়ার্ল্ড মিডিয়াকে বলছে:
'কুঠার ও বনভূমি উভয়েই সৃজিত হয় পরস্পরের জন্য,
নিজের দক্ষতা প্রমাণের অধিকার রয়েছে, কুঠারের...'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




