বহুদিন...
দাঁত এক যন্ত্রণাবাগিচা; অথচ দুয়েকটা দাঁত তুলে ফেললে
এ বাগান ভারমুক্ত হতো। মায়া লেগে থাকে, তুলতে পারি না।
মৃত মানুষের যতো পোশাক-আশাক, বহনাতীত ভার, পুঞ্জিভূত বেদনার
অন্য শিরোনাম। তবু সেই মায়া, জীবিত স্বজন যারা, মুছতে পারে না।
মৃতদের পোশাক-আশাক, কী প্রকার ব্যবস্থাপনায় নিলে, এ দ্বৈরথে
ভালো সমাধান; জীবিতেরা কোনওদিন সিদ্ধান্তে এলো না
বহুদিন...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




