পাখির গলায় ডেকেছিলো নারী__
আমি তখন রাত্রিসরোবরে
সজল-ফাটা উদ্গমী ধ্যান জুড়ে
লেপ্টে ছিলাম ভূবন-তরবারি;
বৃক্ষ থেকে আকাশ ঝরে পড়ে
সেই যে-পাখির রক্তজমাট সুরে,
হলাম তারই ডানার অনুসারী।
পাখি আমার অগ্নিসমুদ্দুরে
ডুবছে-ভাসছে, গাইছে অভিনব;
দৌড়ে দেখি: নিকট অনেক দূরে।
ভেবেছি তার হংসমিথুন রবো__
দর্পনে নয়, লিপ্ত পারদ ধ'রে
বিম্ব ভেঙে জীবন-অহংকারী
অগ্নিসোনার অঙ্গগামী হবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




