দুই হাতলের মাঝখানে বাসা বুনে ফেলা
একটি মাকড়সাকে তাড়াতে পারছে না
এক শিশু; চাইছে না। অপেক্ষা করছে,
সে যেন নিজেই চলে যায়; কোনও প্রাণীকেই
উদ্বাস্ত করে দেয়ার অধিকার নেই আমাদের,
মাসাধিক কেটে যাচ্ছে
সাইকেল চালাতে পারছে না শিশুটি; আর আমার
কেবলই মনে পড়ছে জাতিসংঘের কথা
উদ্বাস্তু পুনর্বাসনে, তাদের কর্মসুচি রয়েছে;
ভেবে দেখলাম: নিরাপত্তা পরিষদ তাদেরই।
ওই পরিষদের কিছু কিছু সিদ্ধান্তই, দেশে দেশে
কোটি মানুষের উদ্বাস্তু হয়ে যাবার কারণ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





