['আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা'!]
.
.
'মুনাফাখোরের কালচারপ্রীতি দেখছি__
গুপ্তপুঁজি ও ক্ষমতাই মূল লক্ষ্য;
কাজে খুবই ফাঁপা, ভাষণেই বেশি দক্ষ!
শিখছি তোমাকে, শিখে শিখে বড় ঠেকছি।'
রবী বলেছিলো: 'চুপচাপ বসে কাঁদবো__
ফিরে যে এসেছি, বলবো না কারও চক্ষে;
আর কোনও নামে ডাকো নাই, সে-ই রক্ষে,
স্মৃতির রশিতে হৃদয়ে হৃদয় বাঁধবো।'
ভুল ছিলো কিছু; ভুল নেই কার বলতে?
অন্ধকারে ঢালছো তো আরও আঁধারই!
শোধ হলো না-কি তোমাদের কাছে যা ধারি?
হারালে তো ঠিকই আলো জ্বালাবার সলতে__
শ্রাবণে-বোশেখে, বাইশে কিংবা পঁচিশে
বৃদ্ধ-তাড়ানো, এখনও নবীন, কচি সে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


