
আমরা জানি প্রশ্ন যত সহজ হয় উত্তর তত জটিল। চিন্তা যারা করেন উনারা জানেন বেশি চিন্তা করলে চিন্তিত হতে হয়। মগজে জট লাগে।
চুলের জট খুলে কিন্তু মগজের জট সহজে খুলে না।
ছাঁকা পয়সা দেখতে কেমন আমি জানি না। ছাঁকিজাল দিয়ে মাছ ধরেছি হয়তো। ছাঁকনি দিয়ে চা ছেঁকে খেয়েছি। কিন্তু চিন্তাকে আজো ছাঁকতে পারিনি।
শীতকালে গাছ ছাঁটালে ভালো হয়। পরের বছর বেশি ফুলফল ধরে।
এসব চিন্তা, কখনো দুশ্চিন্তা হয়।
ব্লগার হয়েছিলাম, বাংলা চর্চা করার জন্য।
ছাঁট শব্দের অর্থ যে জলের ছিটা তা আমরা কয়জনে জানি?
ছাঁট1 [ chān̐ṭa1 ] বি. 1 কেটে বাদ দেওয়া অংশ বা বাড়তি অংশ (কাপড়ের ছাঁট); 2 ছাঁটার বা কাটার প্রণালী (জামার ছাঁট, চুলের ছাঁট)। বিণ. কেটে বাদ দেওয়া হয়েছে এমন (ছাঁট কাপড়)। [ছাঁটা দ্র]। কাট বি. জামা বা সেলাই-করা পোশাকের কাটার ও সেলাইয়ের প্রণালী বা নৈপুণ্য।
ছাঁট2 [ chān̐ṭa2 ] বি. জলের ছিটা, ছাট। [ছাট দ্র]।
আমরা ব্লগিং করে ব্লগার হয়েছি। জনপ্রিয় হওয়ার জন্য বেপরোয়া, মরিয়া হয়েও কেউকেউ ব্লগিং করে। যথেষ্ট প্রমাণ আছে।
আমার জানামতে ব্লগিং করে নষ্ট সমাজকে সুষ্ট করা হয়েছে। দেশে শান্তি প্রতিষ্ট করা হয়েছে।
আমরা কী করেছি?
আমি জানি আমি বিরক্তিকর। অনেকে আমাকে সহ্য করতে পারে না। এতে আমরা তেমন সমস্যা হয় না। আমি তা করি যা আমার মন চায়।
মনে রাখতে হবে, ঠাণ্ডা গরমে ছ্যাঁৎ করে উঠে।
মন খুলে গপসপ করার জন্য আমি ব্লগি শুরু করেছিলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



