somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই নাম্বার সেকলো নাই?

১৬ ই মে, ২০২০ ভোর ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি নিয়মিত একটা ফার্মেসী দোকানে বসি। উদ্দেশ্য ঔষধের ব্যাবসাটা ভাল মত শেখা, ইচ্ছা আছে আগামীতে নিজেই একটা দোকান দেব। কিন্তু, দোকান দেব কি এই ব্যাবসায় মানুষের কার্যক্রম দেখে আমি হতভম্ব।

একদিনের ঘটনা, এক লোক আমাদের দোকান (আমি যে দোকানে বসে শিখি) থেকে পাইকারী ঔষধ কেনে, গ্রামে তার দোকান আছে। সেই লোক দোকানের মালিককে জিজ্ঞেস করছে, "দুই নাম্বার সেকলো নাই? "

ঐদিন আমি প্রথম জানতে পারি বাজারে নকল Seclo 20 আছে। Seclo 20 হচ্ছে, স্কয়ার কোম্পানির বহুল ব্যাবহৃত গ্যাস্ট্রিকের ঔষধ। যেহেতু এটার চাহিদা আকশচুম্বি, তাই এক দল অসাধু ব্যাবসায়ীর অন্যতম টার্গেট এই Seclo 20।

সে দিনের পর আমি আসল আর নকল সেকলো চেনার চেষ্টা করি। এক দিন দোকানের মালিক যখন কোন কারণে দোকানের বাইরে যান, সে দিন আমি প্রথম এই দোকানে নকল #Seclo20 আবিষ্কার করি। সৌভাগ্যবশত, সে দিন দোকানে আসল Seclo20 ঔষধ ও ছিল। অনেকক্ষণ যাচাই-বাছাই করার পর আমি আসল Seclo20 সনাক্ত করি।

এর কিছু দিন পর, আরেক কাস্টমার বলল যে, Calbo D ( ক্যালসিয়াম ও ভিটামিন ডি ট্যাবলেট) দিন, যদি আসলটা থাকে তাহলে দিবেন আর না হলে দিবেন না। দোকানী বলল নেই।

কাস্টমার চলে যাওয়ার পর আমি জিজ্ঞেস করলাম, Calbo D তো ছিল, নাই বলার কারণ কি? সে তখন বলল, এটা নকল Calbo D

পরে আমি আশ্চর্য হয়ে দেখলাম যে, পুরো দোকান নকল Calbo D দিয়ে ভর্তি।

বেশ কিছু দিন পর এই নকল ঔষধ সাপ্লাইকারীকে দেখলাম, উনি দোকানের মালিকে Zimax 500 (এন্টিবায়োটিক) কেনার অফার করছেন। আরো দেখলাম তার কাছে কয়েক বক্স নকল Zimax 500 সাথে আরো কিছু ঔষধ।
তখন আমি নিশ্চিত হলাম, শুধু মাত্র এই দোকানেই নয়, এর আশেপাশের অনেক ফার্মেসীতেই অতি গোপনে এবং খুব স্বাভাবিক ভাবেই নকল ঔষধ বিক্রি হচ্ছে এবং এটা হচ্ছে প্রতিনিয়ত। শুধু মাত্র স্কয়ার কোম্পানির ঔষধ ই যে নকল হচ্ছে তাই নয়, বহুল ব্যাবহৃত প্রায় সব ধরণের ঔষধ ই নকল হচ্ছে।

সচরাচর এই বিষয়টি সাধারণ মানুষ জানে না আর ঔষধগুলির পার্থক্যও অত্যান্ত সূক্ষ্ম। কিছু ক্ষেত্রে আসল আর নকল ঔষধ এক সাথে পরিক্ষা না করলে নকলটা খুঁজে বের করা প্রায় অসম্ভব। মানুষের এই অজ্ঞাতকে কাজে লাগিয়ে এক দল অসাধু ব্যাবসায়ী কিছু মুনাফার আশায় নকল ঔষধ নামক বিষ খাইয়ে যাচ্ছে। ব্যাবসার নামে প্রতারণা করে মানুষের জীবনকে নিয়ে যাচ্ছে হুমকির মুখে।

বেশ কিছু গ্রুপে আমি এই নিয়ে লেখালেখি করেছি। কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন, অনেকে বিশ্বাস করে নি। তাদের জ্ঞাদার্থে জানাচ্ছি, নকল ঔষধ আছে কি নেই, এটা নিয়ে যদি সামান্য সন্দেহ থাকে তবে ১৭ ই নভেম্বর ২০১৯ সালে করা #SATV 'র "খোঁজ" প্রতিবেদনটা দেখে নিতে পারেন।

নকল Calbo D এর একটা পিক দিলাম, জাস্ট Calcium বানানটা দেখুন।

©Copy_post
#পাঠিয়েছেন - কামাল হোসেন
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২০ ভোর ৪:৩১
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×