একটুখানি হুমায়ুন
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কৃষ্ণপক্ষের মুহিব-
হুমায়ুন আহমেদ এর ট্রেডমার্ক-মধ্যবিত্ত সমাজেরই একজন। এই পৃথিবীর সুখ ঠিক তাদের ভাগ্যে সয় না। যতদিন এখানে থাকতে হয়- নানামুখি বিপরীত শক্তি তাদের নিষ্পাপ কোমলতাকে প্রতিনিয়ত বিষাক্ত করে দিতে চায়। কিন্তু এসব ম্লানিমা তাদের ঠিক স্পর্শ করতে পারে না। জেবা আপার মতো মুখ বুজে সবকিছু সহ্য করে নিলেও, একসময় আসল সত্যটা বেরিয়ে আসে। উপরতলার মানুষদের সব মেকি ভালবাসার মুখে থুথু ছিটিয়ে, সবকিছু ছেড়ে- কোনো এক কঠিন মুহূর্তে জেবা আপা চলে আসে; যেখানে মুহিব মৃত্যুশয্যায় আর তার নিজের সামনে অনিশ্চিত এক ভবিষ্যৎ। এঁদের জীবনে ভালবাসার মুহূর্ত যে আসেনা তা নয়; বরং সবচে তীব্র ভালবাসার সন্ধানই তারা পায়। অরুর মতো মেয়ে-যারা প্রচণ্ড ভালবাসায় জড়িয়ে রাখতে জানে; জেবা আপার মতো বড় বোন-মায়ের স্নেহের অভাব যে বুঝতে দেয়না; বজলু, তোফাজ্জল, লেয়াকতের মতো বন্ধু এঁদের জীবনকে পরতে পরতে নিবিড় মায়ায় জড়িয়ে রাখে। প্রিয়দর্শিনীর মতো, লীনার মতো শিশুদের স্পর্শে এঁরা নিষ্পাপ থাকে। তবে এসবকিছুই ক্ষণিকের জন্য। এ পৃথিবীতে- আনন্দ বেদনার তীর্থযাত্রায়- বেদনাই হয় তাঁদের নিত্যসঙ্গী। হঠাৎ কোনোদিন হয়তো একটু সুখস্বপ্নের আভাস দেখা যায়। শান্তি সুখের ছোট্ট নীড় বাঁধার জন্য, একটু নিরাপত্তার জন্য- সেই স্বপ্নকে ছুঁয়ে দেখতে গিয়েই হয়তো তাদের বিদায় নিতে হয়। যারা থেকে যায়, সেই হারানোর বেদনার ভার বয়ে বেড়াতে হয় সারাটা জীবন। সুখের মাঝে ডুবে থাকলেও ওই এক টুকরো দুঃখ বিঁধে থাকে কাঁটার মতো।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন