somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জমকালো আয়োজনের মাধ্যমে শেষ হল এস এ গেমস...

০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনের মাধ্যমে পর্দা উঠল ১১তম এস এ গেমস এর। বিশাল আয়োজনের এক জমকালো মুহূর্ত ছিল সমাপনী অনুষ্ঠান। কত সুন্দর ভাবে যে বাংলাদেশের ঐতিহ্য ,সংস্কৃতি এবং জাতীয়তার চিত্র তুলে হয়েছে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করাটা সত্যিই মুশকিল। আতশ বাজির এক অপরূপ সমাহার ছিল অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রত্যক্ষদর্শীরা ছাড়াও আশে পাশের লোকজনও কিছুটা উপভোগ করেছে দূর থেকে। শব্দে স্থম্বিত হয়ে গিয়েছিল পুরো এলাকা। প্রচন্ড শব্দে ফেটে যাওয়া আতশ বাজির আওয়াজে আশে পাশের অনেকে উৎকন্টা হয়ে পড়েছিল তবে অল্প কিছুক্ষনের মধ্যেই বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছিল। দীর্ঘক্ষন স্থায়ী ছিল আতশ বাজির মহড়া।
সমাপনী অনুষ্ঠান ভীষন জমকালো হওয়াটা অস্বাভাবিকের কিছু নয় কারণ এস এ গেমসে বাংলাদেশের সাফল্য একে বারে কম নয়। এস এ গেমস শুরু হওয়ার আগে বাংলাদেশের টার্গেট ছিল ১৭টি স্বর্ণ যেখানে বাংলাদেশ ২০টি স্বর্ণ অর্জন করতে সক্ষম হয়েছে। বলা যায় ৩টি স্বর্ণ স্বাগতিকদের জন্য বোনাস প্রাপ্তি। বাংলাদেশের লক্ষ্য এবং প্রাপ্তির সমন্বয়ের মাধ্যমে বুঝা যায় যে আমাদের আত্মবিশ্বাসের অভাব ছিল। পদতালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষে বরাবরের মত ভারত। সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সফলতার উদযাপন হয়েছে বটে। বাংলাদেশের সাফল্য মোটামোটি সব ইভেন্টই ছিল বলা যায় সাঁতারের ইভেন্টটি ব্যতীত। এটিতে বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। যাইহোক, বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য অর্জিত হয়েছে ক্রিকেটে এবং ফুটবলে। এই জনপ্রিয় দুটি খেলায়ই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে একেবারে দাপটের সাথে। এবারের এস এ গেমস এ প্রথমবারের মত যুক্ত হয়েছে ক্রিকেট বাংলাদেশই প্রথম চ্যাম্পিয়ন আবার ক্রিকেট বলে কথা । আরেকটি আনন্দের বিষয় হল যে এবারের এস এ গেমসের ফুটবলে বিপক্ষ দলের একটি গোলও হজম করতে হয়নি চ্যাম্পিয়নদের ।
কারাতোতে বাংলাদেশের সাফল্য ছিল আকাশ ছোঁয়া শুধু এই ইভেন্টটি থেকেই এসেছে ৪টি স্বর্ণ । এস এ গেমস চলাকালীন সময়ে যখনই শুনেছি বাংলাদেশ স্বর্ণ পেয়েছে একজন বাংলাদেশী হিসেবে আমার বুক গর্বে ভরে গিয়েছিল ।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×