somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিপক্রেসির ঘন্টাধ্বনি!!!

০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি যন্ত্র সভ্যতার রাজধানী ক্রমশঃ আমায় পালিয়ে নিয়ে বেড়ায় আর আমিও এক ফেরারী আসামীর মত আত্মগোপন করে থাকি কোন এক অলৌকিক আয়নায়। সেইখানে তোমার দৃষ্টি পৌছাবে না জেনেই করেছি তাই- হুরদের নিয়ে পপি ফুলের চাষাবাদ আর বিজ্ঞানসমৃদ্ধ হয়ে গড়ে তুলেছি গ্রেনেড কারখানা!

পেচ্ছাবে ঢেকে থাকা এ শহরে মুখোশ বিক্রেতার কাছে আমাদের প্রত্যেকের অবয়ব ঘুরে বেড়ায় পথে পথে। গোলাপী ঠোটের সেক্সী বিলবোর্ডের ঝলসানিতে অবদমিত পথচারী_রোড এক্সিডেন্টে প্রাণ ত্যাগ করলে সংবাদ সংস্থার কাটতি বাড়ে। যেভাবে দেশে মহামারী রোগ এলে ডাক্তারদের ঈদ লেগে যায়। তাদের সন্তান খায় মাম-এর পানি।

স্রেফ আড়াইশো টাকায় একবার পতনের তৃপ্তি শেষে কিংবা ছোট্ট পিলটি ধুয়ো করে টেনে নিলে একপ্রকার উন্মাদনা পাওয়া যায় এই মিডলক্লাস যাদুঘরে। একন বলো কি করবে তুমি... হে মাতাল, উন্মাদ কোথাকার!

দূরে ফেলে আসা ট্রেন লাইন থেকে বাউলের গান আসে ভেসে। আখড়ার নিভু-নিভু আলোর ভিতর হঠাৎই কল্কির মাথায় ফণা তোলে আগুন; আমি তার রং-এ রঙ্গীন হয়ে উঠি। সুরের চিত্তানন্দে জেগে ওঠে আমার গহীনে বয়ে চলা সাগরের ঢেউ। আমি ঢেউ-এর কাছে যাই, হাত দিয়ে ছুয়ে বলি স্রোত ভালবাসি।

তবু চতুর্দিকে বাজে হিপক্রেসির ঘন্টাধ্বনি!!!

আসলে ওখানেও আমি এক আগুন্তুক, যেমনটা এখানেও। ঠিক যেইভাবে প্রত্যেকটি গাছ স্বতন্ত্র থেকে প্রকৃতিকে ভালবাসে। আমিও তো গাছের ন্যায় শিকড় গজিয়ে ক্রমশঃ যন্ত্র সভ্যতার ডাস্টবিনে পরে চিৎকার করছি আর বলছি_
এখানে এসো না কেউ বিস্ফোরণ ঘটে যাবে যে কোনো সময়...


০১.১০.০৯
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্পগল্প – সেল ট্যুর

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই জুন, ২০২৬ রাত ৯:৩২

(অন্য গালাক্সি থেকে)


শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগে, সিনিয়র গবেষক হিসেবে কাজ করছেন প্রফেসর রবার্ট প্রায় ২৪ বছর ধরে। প্রতি বছরই নতুন নতুন ছাত্র আসে তার অধীনে গবেষণা করতে। এবার... ...বাকিটুকু পড়ুন

সীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....

লিখেছেন জুল ভার্ন, ০৬ ই জুন, ২০২৬ রাত ৯:৫৮

সীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ সময়ের দাবি- একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....

বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ অতীতেও এবং বর্তমানেও দেশের সীমান্তরক্ষীদের নীরব সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ শনাক্তকরণ,... ...বাকিটুকু পড়ুন

আঁকড়ে

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৬ ই জুন, ২০২৬ রাত ১০:৪৩

আঁকড়ে
সাইফুল ইসলাম সাঈফ

দূর দেশের কন্যার প্রতি আকর্ষণ
আগ্রহ, জানতে, দেখতে, করতে বরণ।
ইচ্ছে তীব্র তাকে আঁকড়ে ধরতে
হাতে হাত রেখে আজীবন চলতে।

কী যে আকাঙ্ক্ষা, রেখেছি লুকিয়ে
অব্যক্ত কথা সব জমা হৃদয়ে।
কিন্তু সে চুপ হয়ে... ...বাকিটুকু পড়ুন

বিদ্যুৎ বিলের বিভিন্ন স্লাব - আপনি কি এর পক্ষে?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই জুন, ২০২৬ ভোর ৫:১৫

যারা বিদ্যুৎ বিল পে করেন তারা একটা জিনিষ খুব ভালো করে জানেন যে বাসা বাড়ি সহ প্রায় সব খানেই বিদ্যুৎ বিলের স্লাব থাকে। আমি মূল হিসাবটা জানি না, তাই সঠিক... ...বাকিটুকু পড়ুন

রূপসী তরু "কদম"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ০৭ ই জুন, ২০২৬ দুপুর ২:৫৩

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ দান,
আমি দিতে এসেছি শ্রাবণের গান॥

----- রবীন্দ্রনাথ ঠাকুর -----



আমাদের এলাকাতে অনেকগুলি কদম গাছ ছিল একসময়। এলাকা থেকে... ...বাকিটুকু পড়ুন

×