মাওলানা ফারুকীকে হত্যার পরের দিন অর্থাৎ গত রাতে খুন হলেন আরো তিন জন অন্য আরেকজন কাতরাচ্ছেন হসপিটালের বেডে। এসব দিয়েই বুঝা যায় একটি রাষ্ট্র কত বেশী অসুস্থ হয়ে দিন পার করছে!
এই অসুস্থতা একদিনে তৈরি হয়নি। প্রতি নিয়ত অপরাধীরা পার পেতে পেতে আজ তারা ধরাছোঁয়ার বাইরে। বেপরোয়া ভাব নিয়ে মারাত্মক সব অপরাধ গুলো করে যাচ্ছে একের পর এক। তার উপর আছে কোন ঘটনা ঘটলেই চোখ বন্ধ করে বলে দিবে অমুক করেছে, অমুক দল করছে।
আর যদি ঘটনাকে পলিটিক্যালি ডাইবার্ট করে দিতে পারেন তো পুরাই কেল্লাফতে! এভাবে কি অপরাধী সনাক্ত করা যায়!
আপনি ভাবছেন আমি সরকারকে দায়ী করব, কিন্তু না আমি তা করব না। এর জন্যে আমি আপনি দায়ী। কেন জানেন, যে দেশের জনগণের চরিত্র যে রকম তারা সে রকম সরকার ই পায়। জাতিগত ভাবে ম্যান্টালি আমরা অনেক বেশি রোগা, সব সময় নেতিবাচক মানসিকতা নিয়ে বেড়ে উঠি।
আর এখনকার শিক্ষিত আধুনিক তরুণ-যুবারা হেইট পলিটিক্সে অনেক আরাম বোধ করে। তারা যে নিজেদের অধিকার নিয়ে কথা বলবে সে সামর্থও হারিয়ে ফেলেছে। আজও তারা যদি অতীতের মত ঘুমিয়ে দিন পার করে তাহলে তারাও এরককম নিজ বাসায় সন্ত্রাসীদের গুলিতে বা চুরির কোপায় জীবন দিবে।
কবির ভাসায় সবাকে বলে যায়...
আমরা যদি না জাগি, কেমনে সকাল হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




