গল্পিতাঃ বনলতারা বদলায়
০৮ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এপয়েন্টমেন্ট করা ছিলো আগে থেকেই। একটা চাপা উত্তেজনা ভেতরে আমার। অবশেষে দেখা হচ্ছে। বেশ পরিপাটি হয়ে বেরিয়ে পড়ি অনেক আগেই। পৌঁছে যাই সময়ের ঢের আগে। প্রায় পঁয়তাল্লিশ মিনিট। কলিংবেল চাপি দুরুদুরু বুকে। দরজা খুলে দেয় কাজের মেয়েটি। বসতে দেয়া হয় আমাকে বাইরের রুমে। এসি চলছিলো। একটু তবু ঘামছি যেনো। কেনো ? জানা নেই।
চা আসে। সাথে মিষ্টান্ন । অস্বস্তি নিয়ে আমি চায়ে চুমুক দিই। বারবার ভেতরের ঘরে চোখ রাখি। এই বুঝি এলো সে। কিন্তু না। বেঁধে দেয়া সময়ের এক মিনিট আগেও সে এলো না। ঠিক কাটাকাটায় সময়ে তার আবির্ভাব হলো। আমার স্বপ্নের মানুষটি আমার সামনে। আমি চোখ তুলে তাকাতে পারছিলাম না।
বনলতা সেন দৃঢ়পায়ে এগিয়ে এলো- যেনো ভয় নেই কোনো, অকুণ্ঠচিত্তে বললো আমায়, “অই ছোকরা, তুমি নাকি কবি?” বনলতা সেনের সামনে নিজেকে সত্যিই অকিঞ্চিৎকর এক বালক মনে হচ্ছিলো নিজেকে। আমি ভিমরি খেয়ে যাই। মাথার ভেতরে সাজিয়ে রাখা কবিতা অকস্মাৎ যাই ভুলে। মনে করতে পারিনা কোনোদিন কবি ছিলাম আমি। ধমকে উঠে বনলতা সেন, ” কী ভেবেছো? পাখির নীড়ের মতো চোখ তুলে জানতে চাইবো- এতোদিন কোথায় ছিলেন?” সামনে আমি অকূল পাথার ছাড়া কিছু দেখতে পাইনা। বনলতারা বদলায়!!
মাথার কাছে রাখা স্মার্টফোনে তখন ক্রমাগত অ্যালার্ম বেজে চলছে।
ছবিঃ ইন্টারনেট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
এম ডি মুসা, ২৪ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬
রাষ্ট্রের নিরাপত্তা আছে, জনগণের নিরাপত্তা কোথায়?
বাংলাদেশের নাগরিক হয়ে কি নিরাপত্তা পাওয়ার অধিকারটুকুও আমাদের নেই? সরকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকে। কিন্তু সাধারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:০৫

১৯৯৭ সাল।
আমি তখন ক্লাস নাইনে পড়ি।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মামুন ভাইয়ের একটা অডিও ক্যাসেটের দোকান ছিল। পাশেই মির্জা ভাইয়ের কনফেকশনারি। টিফিনের সময় ওখানে প্যাটিস খেতাম।
সেই সময় অডিও ক্যাসেটের...
...বাকিটুকু পড়ুন
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে বাদী ছিলেন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী (৮৭)। মুক্তিযোদ্ধা মানিক পশারীকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়ার প্রস্তুতি চলার সময় জামাতের...
...বাকিটুকু পড়ুনএদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬

জিম করা কি হারাম?হ্যাঁ, জিম করা হারাম!
যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!
কিন্তু তারপরেও কথা থাকে।
এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!
অর্থাৎ, জিমে গিয়ে শরীর...
...বাকিটুকু পড়ুন