শীতের এলবাম
২৩ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শীতের বুড়িশীতের বুড়ি
তোমার বিয়ে
আসছো কি গো
ঘোমটা দিয়ে?
নেই আমাদের
কাঁথা-কম্বল,
ছোট্ট কুটির
সেইতো সম্বল।
তোমায় বরণ
করবো কীসে…
ভাবছি বসে
পাইনে দিশে।
*শীতের পিঠে*শীতকালে নানা জাতের
পিঠে হয় বানানো
আত্মীয় বন্ধু
সবাইকে জানানো।
তারপর পুলিপিঠে
ভাপাপিঠে কতো যে,
তেলপিঠে, দুধপিঠে
প্রকারটা শতো যে।
শীতের সব পিঠে ভাই
খেতে ভারি মজা হয়,
দিন চলে গেলেও তার
স্বাদ মনে গেঁথে রয়।
*শীতের বুড়ি নিঠুর অতিশীতের বুড়ি নিঠুর অতি
কেমন করে আসো?
মোদের হার কাঁপুনি দেখে
খিলখিলিয়ে হাসো।
সাত সকালে যেমন করে
দাও ছড়িয়ে পাখা,
তখন বেজায় কষ্ট যে হয়
প্রাণটি ধড়ে রাখা।
তাইতো বলি অমন করে
না আসলে কী নয়?
কষ্ট মোদের দেখবে নাকি
দেখবে শুধু তয়!
শীতাণু কারো কাছে শীত মজারু
কারোর জীবনমরণ
কেউ থাকে উম-বিভবে
কেউ খালি গা চরণ ||
—
Street-kids, Slum-dwellers
To be given thought of
Cold wave sweeps over
Sufferings ! A lot of !!
শীত – বিভেদেকারো কাছে শীত মজারু
কারোর জীবনমর্ণ
কেউ থাকে উম-বিভবে
কেউ খালি গা চরণ ।
কেউ থাকে হিটেট রুমে
দামি কম্বল জড়িয়ে,
স্টেশন ফুটপাত ডেরায় কারো
রাত চলে যায় গড়িয়ে।
কেউবা মত্ত পুলিপিঠায়
ঘরে কিংবা উৎসবে,
কারো ঘরে রয় না খাবার
হাতিয়ে ফেরে খুদ সবে।
বিভেদের এই শীতের ছোঁয়া
বিভেদহীন ও সুখের হোক
মানুষ হয়ে মানুষ নিয়ে
ভালোবাসায় ভরুক লোক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯
বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০

যার যার ধর্ম, তার তার উৎসব....
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী...
...বাকিটুকু পড়ুন
গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র...
...বাকিটুকু পড়ুনপথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন