"সৌজন্যতা"
--স্বরচিত
রচিত:- ২০ ফেব্রুয়ারি ২০১৫
বেদনার নীল বিষে ছেয়েছে অন্তর,
তবুও ঈষৎ মুখ বাঁকিয়ে বলা ভালো আছি;
এ ভালো আছি বলা সৌজন্যতার!
যে সৌজন্যতা আছে বলেই আজো
নিজের কষ্টগুলোকে ঢেকে রাখা যায় অকপটে;
এই সৌজন্যতাই কিছু প্রাপ্তি থেকে বিমুখ রাখে আমায়!
তাইতো দীর্ঘশ্বাস ফেলে বলি পেয়েও হারালাম;
আর বড় বেদনা তো পেয়ে হারানোর বেদনা-ই!
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



