somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাউন হলের বাস স্টপেজে দেখা স্বর্নকেশী কিশোরী ....

০৭ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২২শে নভেম্বর,২০০৯।
ভোর সাড়ে ৪টার ট্রেন ধরে টাউন হলে যখন নামলাম, আমার ঘুমকাতর চোখে পড়ল নেশাতুর দুই জোড়া উপমহাদেশীয় তরুন তরুনী, তাদের দেশ কালের পরিচয় দিয়ে নিজেকে অপমান কিংবা কারো অপ্রিয়ভাজন হতে চাইনা। শুক্রবার রাতে সবাই আগের সপ্তাহের ক্লান্তি এভাবেই ঝেড়ে ফেলে। নতুন পাশ্চাত্যে আসা আমিই এতে অভ্যস্ত না।
পরবাসী জীবনে প্রথম কাজে ডাক পড়েছে, তাও এত সকালে !!!
ট্রেন যাত্রা শেষে এবার বাসের প্রতীক্ষা...আশেপাশে কেউ নেই।
হঠাৎ দুর হতে টলমল পায়ে কাউকে হেঁটে আসতে দেখলাম বাসের খোঁজে।
আবছা অবয়ব তার পূর্ণতা নিয়ে যখন সামনে এসে দাড়াঁল, আমি কিছুটা হতচকিত হয়ে তাকিয়ে রইলাম মায়াময় মুখের দিকে।
বয়স ১৯ এর কোঠা হয়ত স্পর্শ করবে, খালি পা, অসম্ভব ছোট জিন্স, আর হাতা খোলা গেন্জি...স্বর্ণকেশ ছড়িয়ে পুরো কাঁধ জুড়ে। প্রচন্ড বাতাসে মেয়েটির সারা শরীর ঠক্ ঠক্ করে কাঁপছে।অস্থির ঘোলাটে চোখ দুটো আমার দিকে। ঘাবড়ে যাওয়াটাই স্বাভাবিক ছিল আমার জন্য।
ভিরু ভিরু গলায় মেয়েটি আমাকে তার শহরতলীর নাম বলে, সেখানে যাবার বাসের সময় জানতে চাইল।মুখে তীব্র ঝাঁঝাঁল স্পিরিটের গন্ধ।
নতুন আমি তাকে তার বাড়ির আশেপাশের আরো কিছু শহরের নাম বলতে বললাম।
খুজেঁ পেতে দেখি, আমার লাইনের বাসই ওকে নিয়ে যাবে বাড়িতে।
এ কথা জানাতে সে যেন অন্ধকারে আলোর দেখা পেল। ঠান্ডা দেহে কম্পনরত মেয়েটি যখন আমার গাঁ ঘেষে বসার চেষ্টা করল,আমি কিছুটা ইতস্তত করলেও সরে গেলাম না।ফুল হাতা শার্ট পরে থাকার ফলে গায়ের সোয়েটার টা মেয়েটির দিকে এগিয়ে দিলাম। নেবার সমায় মেয়েটির হাত যখন আমার হাত স্পর্শ করল, আমি ভয়ানক ভাবে চমকে উঠলাম, এত ঠান্ডা কোন কিছু আমি আজ পর্যন্ত স্পর্শ করিনি।কোলের উপর সোয়েটার রেখে আমাকে ছোট করে ধন্যবাদ জানাল।
এরপর আর দীর্ঘ সময় কোন কথা নেই, শুধু মাঝে মাঝে চোখে চোখ পড়তে মৃদু হাসি।
কিছু সময় পর আরো এক অসি যুবক বিনোদন শেষে বাড়ির পথ ধরতে আমাদের পাশে এসে বসল।মেয়েটি দিগ্ ভ্রান্তের মত তার কাছেও পথ জানতে চাইল।
বাস এসে থামার কিছু মুহুর্ত আগে ছেলেটি তাকে তার সাথে ট্যাক্সিতে যাবার আমন্ত্রন দিলে মেয়েটি মানা করল না। আমি বিষয়টি বুঝতে পারলাম বাসে প্রবেশ করার পর।
বাস যখন ছেড়ে দিল গন্তব্যের দিকে, আমার সোয়েটারটি পড়ে আছে যাত্রী বেঞ্চিতে।
ক্লান্ত মেয়েটি হেঁটে যাচ্ছে ছেলেটির গায়ে এলিয়ে পড়ে, আর ছেলেটি ব্যস্ত হাতে বুলিয়ে চলেছে মেয়েটির প্রতিটি গোপন অঙ্গে..........
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×