somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একনজরে জুতা নিক্ষেপ

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৪ ডিসেম্বর ২০০৮। বাগদাদে একটি প্রেস কনফারেন্সে আমেরিকান প্রেসিডেন্ট জর্জ ডাবলিউ বুশের প্রতি পরপর দুটি জুতা ছুড়ে মেরেছিলেন ইরাকি সাংবাদিক মুনতাদির আল-জায়দি। এর পরিণতিতে তিনি গোটা আরব বিশ্বে টপ হিরো হয়েছিলেন। তার প্রতি সমর্থন জানিয়ে ২০ ডিসেম্বর ২০০৮-এ মন্টৃয়ল ও টরন্টোতে প্রতিবাদকারীরা বুশের পোস্টারে জুতা বৃষ্টি করেছিল।

২ ফেব্রুয়ারি ২০০৯। ইংল্যান্ডে কেমবৃজ ইউনিভার্সিটিতে চায়নিজ প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও যখন একটি ভাষণ দিচ্ছিলেন তখন তার প্রতি জুতা ছুড়েছিলেন জার্মান প্রতিবাদকারী মি. জানকে।

৭ এপৃল ২০০৯। দিল্লিতে একটি প্রেস কনফারেন্সে ইনডিয়ার অর্থমন্ত্রী পি. চিদামবরম-এর প্রতি জুতা ছুড়েছিলেন শিখ সাংবাদিক জার্নাইল সিং।

২৬ এপৃল ২০০৯। আহমেদাবাদ শহরে নির্বাচনী সমাবেশে ইনডিয়ার প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর প্রতি জুতা ছুড়েছিল জনৈক ২৮ বছর বয়সী যুবক।

২৩ অক্টোবর ২০০৯। তেহরানে বিরোধী নেতা মেহেদি কারুবি-র প্রতি জুতা ছুড়ে মেরেছিল প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনিজাদ-এর সমর্থকরা।

ফেব্রুয়ারি ২০১০। স্পেনে সেভিয়া শহরে টার্কিশ প্রধানমন্ত্রী রেসেপ তাইয়েব এরদোগান-এর প্রতি কুর্দিস্তানের দাবিতে জুতা ছুড়েছিল জনৈক কুর্দি যুবক।

৭ আগস্ট ২০১০। ইংল্যান্ডে বার্মিংহাম শহরে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির প্রতি জুতা ছুড়েছিল শামীম খান নামে এক যুবক।

৪ সেপ্টেম্বর ২০১০। আয়ারল্যান্ডে ডাবলিন শহরে নিজের বই প্রকাশনা উৎসবে উপস্থিত বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতি জুতা ছোড়া হয়েছিল। সঙ্গে বোনাস রূপে ছিল একটি ডিম।

১১ সেপ্টেম্বর ২০১০। গৃসের প্রধানমন্ত্রী জর্জ পাপানদ্রুর প্রতি জুতা ছোড়া হয়েছিল।

৬ ফেব্রুয়ারি ২০১১। লন্ডনে একটি জনসমাবেশে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের প্রতি জুতা ছোড়া হয়েছিল।

২৩ জানুয়ারি ২০১২। দেরাদুনে একটি জনসভায় কংগ্রেস নেতা ও এমপি রাহুল গান্ধীর প্রতি জুতা ছোড়া হয়েছিল।

জুন ২০১২। ডেগেনহাম, পূর্ব লন্ডনে প্রকাশ্য রাজপথে জনৈক বাংলাভাষী মানি লন্ডারকারী ও অসত্য তথ্য দানকারী বিচারপতি জুতা দ্বারা নির্মমভাবে প্রহৃত হন। পরবর্তীকালে ইউটিউবে সেই প্রহারের ভিডিও প্রচার হয়।

২৮ ডিসেম্বর ২০১২। আন্তর্জাতিক কিরাত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের প্রথম মন্ত্রী হিসেবে জুতা নিক্ষেপের শিকার হন শাজাহান খান এসব নাম বিবেচনা করলে বলতেই হবে বাংলাদেশের নৌমন্ত্রী শাজাহান খান বিখ্যাত ব্যক্তিদের সঙ্গ এখন পেয়েছেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×