সুদূরের এই পাশে
ছায়া ঢাকা পথে পথে
আর কেউ নয় , শুধু
আমি আর তুমি ,
হাতে রেখে হাত ,
মন ছুঁয়ে মন ,
আপন ভূবন গড়েছি ;
ইচ্ছের মত স্বপ্নের জাল বুনে
বিছিয়েছি হৃদয়ের চত্বরে ।
কখনও পাখীর মিষ্টি সুর
ঢাকা পড়ে গেছে
তোমার নিক্কণ হাসির কাছে ;
কখনও বৃষ্টির স্বচ্ছ জলে
ভিজেছি দু'জনে একত্রে ।
তুমি যখন ছুঁয়েছ আমায়
তোমার অধর মেলে ,
আমি হারায়েছি তখন
এই ভূবন ছেড়ে বহুদূরে
কোন কল্পিত স্বর্গধামের বুকে ।
সুদূরের পানে হেঁটেছি দু'জনে
অবষাদ ক্লান্তি মাড়িয়ে ।
কণ্ঠের ভাষা ছড়িয়েছি
বাতাসে খুলে মন ;
সেই উচ্ছ্বাস ভরা কথায়
বাতাসের চঞ্চলতা যায় বেড়ে ।
মৃদু বাতাস বয়ে যায়
সবুজ পাতারা করে নৃত্য ।
কাশ ফুল জেগে উঠে
শুভেচ্ছা জানায় ঘাসের বুকে ,
এরই মাঝে আকাশে শুভ্র মেঘ
ভেসে ভেসে ছায়া দেয় ভূমে ।
তোমার কালো কেশের দোলায়
আমি শিহরিত হই ক্ষণে,
আমি তোমার মাঝেতে খুঁজে পাই
অনাবিল আনন্দ প্রাণে ।
আমি আর তুমি
মিলে তাই
সুদূরের এই পাশে,
অগাধ সেীন্দর্য মাঝে
একখানা নতুন জগত ।।
মামুন
23/3/2000
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




