---------------------------------------
মূলঃ এডগার এ্যালান পো, অনুবাদঃ মামুন ম. আজিজ
[আমি অনুবাদক নই , হঠাৎ সাধ হলো প্রিয় একটি কবিতা যা 1830 সালে Edgar Allan Poe লিখেছিলেন ALONE শিরোনামে, অনুবাদ করতে। তাই এ প্রচেষ্টা। ভুল ভ্রান্তি সু নজরেই দেখবেন আশা রাখি। মূল ইংলিশ কবিতাটি বগ্ল এ আমার Click This Link পোষ্টে পাবেন।]
>>>>>>>>>>>
শিশুকাল হতেই আমি ছিলাম না অন্যদের মত,
দেখি নাই কভূ আমি দেখে অন্যরা যত;
জাগেনি মনে আবেগ একই বসন্ত পরশে,
খুঁজিনি দুঃখ কভূ অন্যদের মত একই আবেশে;
একই সুরে আপ্লুত হবার বোধ জাগায়নি মনে,
এবং ভালবাসা যত সব আমার একাকী আপন প্রাণে।
প্রবল ঝড়ো জীবনের প্রভাত আমার সেই শিশুকাল
ভালমন্দের প্রতিটি গভীরতায় হয়েছিল অংকিত,
এঁকেছিল সে রহস্য যা আজও করে আমায় ভাবিত,
সে শিশুকালের পট অংকিত হয়েছিল ঝর্ণার খড়স্রোতে,
দূর্গম পাহাড়ের রক্তিম চূড়াও অংকিত ছিল তাতে,
ছিল সে অরুনের ছবি যে শরতের সোনালী রোদে
জড়িয়ে রাখত আমায়, ছিল আমাকে ছাড়িয়ে ছোটে
আকাশে যে আলোর ঝিলিক, ছিল বজ্রনির্ঘোষ এবং ঝড়
এবং ছিল সেই মেঘ ( যখন স্বর্গের বাকীঅংশ জুড়ে
বিস্তৃত নীলীমা) যা দৃষ্টিতে আনত প্রতিরূপ দৈত্যের
অনুবাদ কালঃ11.07.06, দুপুর 3:00
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




