স্ট্রবেরির গোলাপী রঙে রোমাঞ্চ খুঁজে পাই
আর তোমার গোলাপী ঠোঁটে প্রবঞ্চনার হাসি;
বৈশাখের ঘনকালো মেঘে আবেগ খুঁজে পাই
আর তোমার কালো কেশে ছড়ানো বিরহ রাশি রাশি।
হরিণের কালো চোখে মদিরার নেশা খুঁজে পাই
আর তোমার টানাটানা চোখে ঘৃণার কালো প্রলেপ;
গোলাপের লাল পাপড়ীতে পরশের তীব্র সাধ খুঁজে পাই
আর তোমার লালী কপোলে ছড়ানো রাগের মসৃন বিক্ষেপ।
বাঁশীর মনকাড়া সুর তরঙ্গে উন্মাদনা খুঁজে পাই
আর তোমার কন্ঠ সুধায় আমার প্রতি বিরক্তি;
সাগর তীরে পাহাড় জুড়ে কবিতার হাতছানি খুঁজে পাই
আর তোমার গ্রীবার নিচে দূর্গম পাহাড়ে ওঠার আসক্তি।
পূর্ণিমা চাঁদের জ্যোৎস্নায় ভালবাসার দীপ্তী খুঁজে পাই
আর তোমার সুস্মিত হাসিতে উদাসী ক্ষোভ;
সূর্যের রশ্মি প্রভায় রোদের আড়ালে উদারতা খুঁজে পাই
আর তোমার দৃষ্টিপ্রভায় ঝিলিক মারে গুপ্ত নষ্ট লোভ।
নগ্ন নারীর চারু চিত্রে ভীষণ কামনা খুঁজে পাই
আর তোমার শীর্ণ কচি লতার তনু দেহ ভোলায় মায়ায়;
বর্ষার ঝমঝম বৃষ্টি মাঝে শীতল আনন্দ খুঁজে পাই
আর তোমার চোখ ছলছলে মায়া কান্নায় যেন আমার পরাজয়।
ঝর্ণার চটুল পতনের ছন্দে সানি্নধ্যের ডাক খুঁজে পাই
আর তোমার নুপুর পরা পায়ে প্রস্থানের বিষাদ নিক্কন সুর;
শরৎ আকাশে সাদা মেঘ জুড়ে শত স্বপ্ন খুঁজে পাই
আর তোমার পদ্মকোমল হাতের মুঠোয় যত স্বপ্ন হলো চুর।
-15/07/06
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৬ সকাল ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




