somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রতিবাদ মানবতার চরম ধ্বংসের বিরুদ্ধে( ব্লগে লেবানন বিষয়ক কলহ প্রসংগে এবং যুদ্ধ, হত্যা ও ধ্বংসে নিজস্ব দৃষ্টিভঙ্গি )

৩১ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক কিছু বলার আছে যুদ্ধ, ধ্বংস, হত্যা এসব নিয়ে। বলা হয়না। না বলার মাঝে একধরনের নিরব ক্ষোভ আছে। যদিও ক্ষোভ কোন কাজের জিনিস না, ক্ষোভ এর আগুন নিজের মনের মধ্যেই জ্বলে, হয়তো সে আগুনে মনের ইটের দেয়াল কিছুটা পোক্ত হয়। তাতে জগতের কোন লাভ হয়না আদৌ মানি। যেমন মানি আমি যে বৃত্তের বা যে বিশ্বাসের বাসিন্দা সেখান থেকে বাইরে কোন বৃত্তে আঘাত হানা হলে যে সুর বাজে কন্ঠে সে সুর একই মানুষের জন্য উল্টো রথে ভ্রমন করে যখন আঘাত আসে নিজ বিশ্বাসে বা নিজ বৃত্তে।
আমি আমার gvbyl ZvB.......... পোষ্টে আমার মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছিল পোষ্ট পূর্ববর্তী কদিনের পত্রিকা আর টিভির খবর দেখে তার জ্বলনের জ্বালা কমিয়েছিলাম দুলাই কবিতা লিখে। কবিদের এই এক সুবিধা। মনে আঘাত এলেই কবিতায় তা ছড়িয়ে ছিটিয়ে দেয় সুচারুভাবে।
পৃথিবীর বড় বড় যুদ্ধের সাথে সাথে তাই বোধহয় জন্মায় বড় বড় কবিরাও। আমদের মহান মুক্তিযুদ্ধের সময় যদি জন্ম হতো । যদি কাছ থেকে অনুভবে ঢুকত বেদনা কষ্ট হয়তো এ অর্বাচীন আমিও শখের কবি না হয়ে বিখ্যাত কবি হয়ে যেতাম।
আমার ঐ পোষ্টে চোর নামে আমার এক প্রিয় ব্লগার আমার ক্ষোভের বিপরীতে মন্তব্য করেছিলেন। মনে এ বিষয়ে আলোড়ন সে দিন থেকেই শুরু। পোষ্টের দিন প্রত্রিকায় লেবাননের এক নিষ্পাপ শিশুর করুন লাশ দেখে আমার মন ভীষণ প্রতিবাদী হতে চেয়েছিল। নিরর্থক চাওয়া। কিন্তু মানুষ তো ভাই। মন যে কাঁদে। চোর বলতে চেয়েছিলেন যেখানে আমাদের দেশে শিশুদের কত সমস্যা, না খেয়ে থাকে , অবহেলিত তাদের বাদ দিয়ে দূর দেশ লেবাননের শিশুদেও নিয়ে ভেবে তিনি আপন কর্তব্য বিমুখ হতে চাননা। ওকে ফাইন। যুক্তি অবশ্যই আছে।
পৃথিবীর সব মহাদেশ ধ্বংস হয়ে যাক, আমার এশিয়া টিকে থাক। তাহলে আমরা থাকব। তাও যদি না হয়। পুরো এশিয়া যাক আমার উপমহাদেশ থাকলে আমরা থাকব। তা না হলে বাংলাদেশ থাকলে আমরা থাকব। আমি যদি ঢাকায় থাকি তখন বলব ঢাকা থকলে আমরা বাচব। ঢাকা ধ্বংসে গ্রাস হলে আমার বাড়ী টিকলে আমি টিকব। বাড়ী গেলে আমার ঘর , ঘর গেলে আমার আশেপাশের মানুষ ও গেলে শেষ পর্যন্ত শুধু আমি। এই হলো মনুষ্য ধর্ম। এটাই মানব নেচার। এ কথাগুলো ততটা যুক্তি পূর্ণ না মানি। কবি তো একটু আড়ালে আবডালে বলি সেজন্যেই।

পরবর্তীতে ব্লগে লেবাননের হত্যাযজ্ঞ নিযে অনেকে অনেক কিছু লিখেছে এবং লিখছে। নিচে আমি বেশ কটা লিংক দিলাম ব্লগে লেবানন বিষয়ক।
1
2
3
4
5
6
7
8
9
10

লিংক এর লেখা গুলো যারা পড়েছেন তারা জানেন ইতোমধ্যে লেবানন হত্যাযজ্ঞ নিয়ে আমাদের এ ব্লগে অনকে যজ্ঞই ঘটে গেছে।
ব্যক্তিগত ভাবে কাউকে আক্রমন করে ব্লগে আমি কিছু লিখিনা । সামগ্রিক ভাবে তাই কিছু কথা বলতে চাই---------

(1) প্রথমেই বলেছি যুদ্ধ , হত্যা আমি ঘৃনা করি। সেখানে ধর্ম মুখ্য বিষয় না।
পৃথিবীর অধিকাংশ যুদ্ধের আড়ালে আড়ালে ধর্ম স্পষ্ট বিভেদ। এজন্য বলছি লেবানন যদি ইসরাইলের নিরীহমানুষ, নিষ্পাপ শিশু আর নারীদের হত্যা করত তবুও আমি কষ্ট পেতাম। এখন কথা আছে ইসরাইলিয়রা জাতিগতভাবে ইহুদি। আমাদের ইসলাম ধর্মে ইহুদিদের প্রত্যক্ষভাবে শত্রু চিহ্নিত করা হয়েছে। দুটি আয়াত উল্লেখ করলাম।
Allah says:
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ বিকাল ৩:৫৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন এক মরীচিকা

লিখেছেন রোকসানা লেইস, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ২:২৬


ফেসবুক এ কতজনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সবার সাথে কথা হয় না। তানিম ছেলেটি কবে থেকে ফেসবুক এ ছিল মনে নেই। একসময় সে যোগাযোগ করল আমার লেখা, পড়ার আগ্রহ দেখালো।... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

×