somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনে কষ্ট, দৃষ্টি ভ্রষ্ট, যুক্তি মানেনা বাধ ...অরাজকতা মনে বাইরে অবাধ

২৯ শে অক্টোবর, ২০০৬ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক দিন দুদিনের কথা নয়, হাজার হাজার বছরের অতীত ইতিহাসে তাকালে দেখি দূর দূরান্ত হতে ছুটে ছুটে এসেছে দূর দূরান্তের মানুষ আর দূর দূরান্তের সব সভ্যতার কাষ্ঠে বানানো ছড়ি ঘুরিয়েছে আমাদের পূর্ব পূর্ব পূর্ব সব পুরুষের ( নারী সহ) উপর। ভিনদেশিদের দ্বারা শাসিত হবার সহজাত এক অভ্যাস- অতীত ঐতিহ্য। সেই ঐতিহ্যের ধারাবহিক রক্ত এবং জিনগত গঠন ক্রমান্বয়ে অবশ্যই এসেছে আজকের আমাদের মাঝে। হারিয়ে যায়নি।

আমরা সবাই আপন জাতির মাঝে তাই খুঁজে না পাই একজন প্রকৃত শাসক । খুঁজে পাইনা একজন মানুষ যে আমাদের তত্বাবধায়ন করবে অন্তত মাত্র তিনটি মাস।

আচ্ছা আমরা তো ছোট বড় প্রোজেক্ট বাস্তবায়ন করতে ভাড়া করে নিয়ে আসি বিদেশি ব্যক্তিবর্গকে। বাংলাদেশে ব্যাংক এর বিশাল এক রুম ছেড়ে দিয়ে রাখি লাখ টাকার বেশী বেতনের একজন আইএম এফ এর পাঠানো কনসালটেন্ট এর নিকট। দেশের রাজনৈতিক সমস্যা সমাধানের জন্যে বিদেশি রাষ্ট্রদূতের বাসায় দাওয়াতের পায়তারা খুঁজি।
বিদেশ থেকে তিনমাসের জন্যে আমাদের তত্ত্বাবধায়নের জন্য কাউকে ভাড়া করে নিয়ে আসলে কেমন হয়! নেই যখন আমাদের কোন মুরদ তত্ত্বাবধায়ক হবার। তিসমাস কেন আরও বেশী দিনের জন্যে লিজ দিলেও কেমন হয়। হায় হায় এইটা কি বললাম? রাষ্ট্র বিরোধী টাইপ কথা নাকি? না বুইঝা বলেছি, ও কিছুনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পৃথিবীর কোন দেশে ই লাগেনা। আমাগো লাগে, আমরা সে মতে আইন পাল্টে ও নিয়েছি। ধার করা সরকারের কনসেপ্ট ও পৃথিবীর কোন দেশে নেই । আইনে একটু রদবদল করে নিলেই হবে, রদবদল তো আমরা করতেই জানি।

কি লজ্জা; গোটা বিশেক লাশ এর বিনিময়েও আমরা একজন তত্তাবধায়ক সরকারের প্রধন উপদেষ্টা খুঁজে পাইনা। একমাত্র এক প্রেসিডেন্ট তারে অতিরিক্ত হয়েই সে দায়িত্ব নিতে হয়। ১৪ কোটি মানুষের দেশে এত মানুষ , কিন্তু দ্বায়িত্ব অতিরিক্ত। কি আর করার যাগো আমরা দেশের বিচারের পতি মেনেছি সেই সব সাবেকেদের জামার ভেতর নাকি আওয়ামী বিএনপি ট্যাটু আঁকা। কি হবে আমাদের দেশের বিচারের। নব বিচারকরাও তো সেই পথের অনুসরণকারী। ভবিষ্যতে আরও কত লজ্জিত, বিব্রত, কুণ্ঠিত, অসুস্থতার ভান দেখব কে জানে।

পুরাতন কালে যখন সভ্যতা আসেনাই ( আমিও দেখি নাই) শুনেছি, পড়েছি মানুষ নামরে অসভ্যরা দলে দলে বাস করত। একদলে অন্য দলের কেউ চলে আসলে তার খবর ছিল। অ্যাটাক্ট করা হতো। হয়তো মারতে মারতে সে অসভ্য স্টাইলে তারা মেরও ফেলত। কিন্তু টিভিতে যাদের দেখি ওরা তো আমার মতই কাপড়চোপড় পড়া সভ্য জগতের বাসিন্দা বলেই মনে হয়। ওরাও সেই অসভ্যতার মত কেনো অন্যদলের লোককে পেটায়? প্রশ্ন থেকেই যায়। নিজের কাছে নিজেই উত্তর পাইনা, অন্যের কাছে কি পাব আর।

আলোচনার পর আলোচনা করেও যারা একটা ডিসিশন নিতে পারেনা সেই সব কিংকর্তব্যবিমূঢ় ইনডিসিশন এ ভোগা নির্বোাধদেরকে কি করে দেশের শাসন ভার দেয়ার জন্য মেনে নিতে পারি? পারিনা তো।
যারা একে অপরকে থ্রেট এর পর থ্রেট করে চলেছে প্রকাশ্যে জান মালের ক্ষতির তাদেরকে কি করে দেব আমাদের নিরাপত্তা রক্ষার দ্বায়িত্ব? দেব নাতো।

কিন্তু তারাই ছড়ি ঘুরাবে। আমরা চেয়ে চেয়ে দেখব। নিরপেক্ষ বললে আমাকে পাগল বলে উপহাস করা হবে। আমি পাগল হতে চাইনা কিন্তু উপহাসের পাত্র কিন্তু ঠিকই হবো।

শেষ একটি অনুযোগের কথা ঃ আমাদের দেশে অনেক অনেক সুশীল ব্যক্তি আছে। যাদের নিয়ে সুশিল সমাজ।
আমি বা আমার মত নির্বোধ গোবেচারা মানুষরা সব দর্শক দেশের চরম অরাজকাতার । সুশীল সমাজের সদস্যরাও তাই। তাইলেও আমিও সুশীল সমাজের নিষ্ক্রিয়তার মতই মানে আমিও সুশীল সমাজের তাইলে।যুত্তিবিদ্যা ফলালাম। যুক্তিবিদ্যায় সব কিছু সত্য হয়না।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -২

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৭

ছবিব্লগ প্রকাশের পর আপনাদের ভাল লাগায় আরেকটি ছবি ব্লগ এবার।
সময়ঃ রাত ৮টা
স্থানঃ টরোন্টর আকাশ
তাপমাত্রাঃ ৫ ডিগ্রী সেলসিয়াস
সূর্যাস্তের পূর্ব মুহূর্তঃ টরণ্টোর আকাশে আজকের সন্ধ্যায় সূর্যের শেষ উঁকি

... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৮

লিখেছেন রাজীব নুর, ২০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৫৩



আপনারা কেমন আছেন?
আমি কেমন আছি, বুঝতে পারছি না। মনে হচ্ছে কোনো অলৌকিক কিছু যেন জেনে ফেলেছি। না জানলেই বুঝি ভালো হতো। দুনিয়াতে যে যত কম জানে, সে... ...বাকিটুকু পড়ুন

আল্লাহর সাথে আমার দিদার কেমন ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:১২



আমি বিশ্বাসী মানুষ। আমার আল্লাহর দিদারে বিশ্বাস আছে। আল্লাহর সাথে আমার দিদার হয়েছে চার বার। প্রথমবার আমি স্বপ্নে দেখলাম হাসরের মাঠ। পূর্বে জাহান্নামের গভীর খাদ। খাদের উত্তর পাড়ে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমান: বগুড়ায় খাল খননের কিছু নেই, হসপিটালের অবস্থা দেখেন এখানে

লিখেছেন অপলক , ২০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪১

বর্তমান প্রধানমন্ত্রী আমি যাকি বলি God Gifted Surprise Prime minister আজ (২০এপ্রিল২০২৬) বগুড়া সফরে এসেছিল। অপ্রয়োজনীয় এজেন্ডা বেশি যা তার অদূরদর্শীতার পরিচয় দেয়।

বগুড়াতে খাল খননের কিছু নেই। এখানে ডিগ্রি কলেজ... ...বাকিটুকু পড়ুন

×